আদিপুস্তক 11:10 · বাংলা বাইবেল
শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম এক শত বৎসর বয়সে, জলপ্লাবনের দুই বৎসর পরে, অর্ফক্ষদের জন্ম দিলেন।
Cross references
আদিপুস্তক 10:21
যে শেম এবরের সকল সন্তানের আদিপুরুষ, আর যেফতের জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁহারও সন্তান সন্ততি ছিল।
আদিপুস্তক 11:27
তেরহের বংশ-বৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহোর ও হারণের জন্ম দিলেন।
১ ইতিহাস 1:17
শেমের সন্তান—এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।
লূক 3:34
ইনি যাকোবের পুত্র, ইনি ইস্হাকের পুত্র, ইনি অব্রাহামের পুত্র, ইনি তেরূহের পুত্র, ইনি নাহোরের পুত্র,