Home Bibles আদিপুস্তক 10:4 · বাংলা বাইবেল
আদিপুস্তক 10:4 · বাংলা বাইবেল

যবনের সন্তান—ইলীশা, তর্শীশ, কিত্তীম ও দোদানীম।

Cross references

গণনা 24:24

কিন্তু কিত্তীমের তীর হইতে জাহাজ আসিবে, তাহারা অশূরকে দুঃখ দিবে, এবরকে দুঃখ দিবে, কিন্তু তাহারও বিনাশ ঘটিবে।

যিশাইয় 23:1

হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা সর্ব্বনাশ হইল, গৃহ কিম্বা প্রবেশের পথমাত্র নাই; এই সমাচার কিত্তীম দেশ হইতে উহাদের প্রতি প্রকাশিত হইল।

যিশাইয় 23:12

আর তিনি কহিলেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করিবে না; উঠ, পার হইয়া কিত্তীমে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হইবে না।

ইজেকিয়েল 27:6

তাহারা বাশন দেশীয় অল্লোন বৃক্ষ হইতে তোমার দাঁড় প্রস্তুত করিয়াছে; কিত্তীয় উপকূলসমূহ হইতে আনীত তাশূর কাষ্ঠে খচিত হস্তিদন্ত দ্বারা তোমার তক্তা নির্ম্মাণ করিয়াছে।

ইজেকিয়েল 27:12

সর্ব্বপ্রকার ধনের প্রাচুর্য্য প্রযুক্ত তর্শীশ তোমার বণিক্‌ ছিল; তাহারা রৌপ্য, লৌহ, দস্তা ও সীসা দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।

ইজেকিয়েল 27:25

তর্শীশের জাহাজ সকল দ্রব্য-বিনিময়ে তোমার কাফিলা ছিল; এইরূপে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগণের মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।

দানিয়েল 11:30

কারণ কিত্তীমের জাহাজ সকল তাহার বিরুদ্ধে আসিবে, এজন্য সে বিষণ্ণ হইয়া ফিরিয়া যাইবে, ও পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ করিয়া কার্য্য করিবে; সে ফিরিয়া আসিবে, যাহারা পবিত্র নিয়ম ত্যাগ করে, তাহাদের প্রতি মনোযোগ করিবে।

Interlinear

Choose Theme