এজরা 6:19 · বাংলা বাইবেল
পরে প্রথম মাসের চতুর্দ্দশ দিনে বন্দিদশা হইতে আগত লোকেরা নিস্তারপর্ব্ব পালন করিল।
Cross references
যাত্রাপুস্তক 12:6
আর এই মাসের চতুর্দ্দশ দিন পর্য্যন্ত রাখিবে; পরে ইস্রায়েল-মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটী হনন করিবে।
যিহোশূয় 5:10
ইস্রায়েল-সন্তানগণ গিল্গলে শিবির স্থাপন করিল; আর সেই মাসের চতুর্দ্দশ দিনের সায়ংকালে যিরীহোর তলভূমিতে নিস্তারপর্ব্ব পালন করিল।
২ ইতিহাস 30:1
পরে লোকেরা যেন ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবার জন্য যিরূশালেমে সদাপ্রভুর গৃহে আইসে, এই জন্য হিষ্কিয় ইস্রায়েলের ও যিহূদার সর্ব্বত্র দূত পাঠাইলেন, এবং ইফ্রয়িম ও মনঃশিকেও পত্র লিখিলেন।