Home Bibles ☰ Books এজরা 4:23 · বাংলা বাইবেল
এজরা 4:23 · বাংলা বাইবেল

পরে রহূমের শিম্‌শয় লেখকের ও তাহাদের সঙ্গী লোকদের কাছে অর্তক্ষস্ত রাজার পত্র পাঠ হইবামাত্র তাহারা শীঘ্র যিরূশালেমে যিহূদীদের নিকটে গিয়া হস্ত ও বলপ্রয়োগে তাহাদিগকে ঐ কর্ম্ম হইতে নিবৃত্ত করিল।

Cross references

এজরা 4:8

রহূম মন্ত্রী ও শিম্‌শয় লেখক যিরূশালেমের বিরুদ্ধে অর্তক্ষস্ত রাজার নিকটে এই মর্ম্মে পত্র লিখিল;

এজরা 4:17

রাজা রহূম মন্ত্রীকে, শিম্‌শয় লেখককে ও শমরিয়ানিবাসী তাহাদের অন্য সঙ্গীদিগকে এবং নদী-পারস্থ অন্য লোকদিগকে উত্তরে লিখিলেন, “মঙ্গল হউক ইত্যাদি।

হিতোপদেশ 4:16

কেননা দুষ্কর্ম্ম না করিলে তাহাদের নিদ্রা হয় না, কাহারও উছোট না লাগাইলে তাহাদের নিদ্রা দূরে যায়।

মীখা 2:1

ধিক্‌ তাহাদিগকে, যাহারা আপন আপন শয্যায় অধর্ম্ম কল্পনা করে ও কুকর্ম্ম স্থির করে! তাহারা রাত্রি প্রভাত হইবামাত্র তাহা সাধন করে, কেননা তাহা তাহাদের হস্তের ক্ষমতাধীন।

রোমীয় 3:15

তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত।

Interlinear

Choose Theme