এজরা 3:6 · বাংলা বাইবেল
সপ্তম মাসের প্রথম দিনে তাঁহারা সদাপ্রভুর উদ্দেশে হোম করিতে আরম্ভ করিলেন, কিন্তু তৎকালে সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপিত হয় নাই।
Cross references
লেবীয় 23:24
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব্ব এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে।
লেবীয় 23:25
তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে।
গণনা 29:1
আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে।
গণনা 29:2
তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দ্দোষ একটী পুংগোবৎস, একটী মেষ ও একবর্ষীয় সাতটী মেষবৎস,