Home Bibles এজরা 10:7 · বাংলা বাইবেল
এজরা 10:7 · বাংলা বাইবেল

পরে যিহূদার ও যিরূশালেমের সর্ব্বত্র বন্দিদশা হইতে আগত লোকদের কাছে ঘোষণা করা হইল যে, তাহারা যেন যিরূশালেমে একত্র হয়,

Cross references

২ ইতিহাস 30:5

অতএব লোকেরা যেন যিরূশালেমে আসিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করে, এই জন্য তাহারা বের্‌-শেবা অবধি দান পর্য্যন্ত ইস্রায়েলের সর্ব্বত্র ঘোষণা করিতে স্থির করিল, কেননা তাহারা [শাস্ত্রে] লিখিত বিধি অনুসারে বহু সংখ্যায় একত্র হইয়া তাহা পালন করে নাই।

এজরা 1:1

পারস্য-রাজ কোরসের প্রথম বৎসরে যিরমিয় দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যসিদ্ধির নিমিত্ত সদাপ্রভু পারস্য-রাজ কোরসের মনে প্রবৃত্তি দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্ব্বত্র ঘোষণা দ্বারা এবং লিখিত বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রচার করিলেন, পারস্য-রাজ কোরস এই কথা কহেন,

Interlinear

Choose Theme