তখন এলম-সন্তানদের মধ্যে যিহীয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে উত্তর করিয়া কহিল, আমরা আপন ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছি, ও দেশ-নিবাসী লোকদের মধ্য হইতে বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি; তথাপি এ বিষয়ে ইস্রায়েলের পক্ষে এখনও প্রত্যাশা আছে।
Cross references
ফলতঃ সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন, ‘সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান্;
সাবধান, যে দেশে তুমি যাইতেছ, সেই দেশনিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহা তোমার মধ্যবর্ত্তী ফাঁদস্বরূপ হয়।
এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ, ও তাহার সঙ্গী সত্তর জন পুরুষ।
সেই কার্য্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইস্রায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশ-নিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক করে নাই; কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয় অম্মোনীয়, মোয়াবীয়, মিস্রীয় ও ইমোরীয় লোকদের ঘৃণার্হ ক্রিয়ানুসারে কার্য্য করিতেছে।
বস্তুতঃ তাহারা আপনাদের জন্য ও আপন আপন পুত্রদের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিয়াছে; এইরূপে পবিত্র বংশ নানা দেশ-নিবাসী জাতিগণের সহিত মিশ্রিত হইয়াছে; এবং অধ্যক্ষগণ ও শাসনকর্ত্তারাই প্রথমে এই সত্যলঙ্ঘনে হস্তক্ষেপ করিয়াছেন।
এলমের সন্তানদের মধ্যে মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ, ও এলিয়।
তাহার পরে ইম্মেরের পুত্র সাদোক আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল, এবং তাহার পরে পূর্ব্বদ্বাররক্ষক—শখনিয়ের পুত্র—শময়িয় মেরামৎ করিল।
এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে, তোমরা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে?
যে আপন অধর্ম্ম সকল ঢাকে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।
সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাঁহাকে পাওয়া যায়, তাঁহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন;
তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার কর, বল, সদাপ্রভু কহেন, হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না।
কিন্তু যদি মুখাপেক্ষা কর, তবে পাপাচরণ করিতেছ, এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞালঙ্ঘী বলিয়া দোষীকৃত হইতেছ।
কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে।