Home Bibles ইজেকিয়েল 8:5 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 8:5 · বাংলা বাইবেল

তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, তুমি চক্ষু তুলিয়া উত্তরদিকে দৃষ্টি কর; তাহাতে আমি উত্তরদিকে চক্ষু তুলিলাম, আর দেখ যজ্ঞবেদির দ্বারের উত্তরে, প্রবেশ-স্থানে ঐ অন্তর্জ্বালার প্রতিমা রহিয়াছে।

Cross references

গীতসংহিতা 48:2

রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্ব্বত, মহান্‌ রাজার পুরী।

গীতসংহিতা 78:58

কারণ তাহারা আপনাদের উচ্চস্থলীসমূহের দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিল, আপনাদের ক্ষোদিত প্রতিমাগণ দ্বারা তাঁহার অন্তর্জ্বালা জন্মাইল।

যিরমিয় 3:2

চক্ষু তুলিয়া বৃক্ষশূন্য গিরি সকল দেখ, কোন্‌ স্থানে তোমার সতীত্বলঙ্ঘন না হইয়াছে? তুমি উহাদের জন্য প্রান্তরস্থ আরবীয়ের ন্যায় রাজপথে বসিয়াছ, তুমি আপন ব্যভিচার ও দুষ্ট ক্রিয়া দ্বারা দেশ অশুচি করিয়াছ।

যিরমিয় 32:34

কিন্তু যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহা অশুচি করিতে তাহার মধ্যে তাহাদের ঘৃণার্হ বস্তু সকল স্থাপন করিয়াছে।

ইজেকিয়েল 5:11

অতএব, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ও ঘৃণার্হ ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষুলজ্জা করিব না, আমিও কিছু দয়া করিব না।

ইজেকিয়েল 8:3

তিনি এক হস্তমূর্ত্তি বিস্তার করিয়া আমার মস্তকের কেশগুচ্ছ ধরিলেন, তাহাতে আত্মা আমাকে তুলিয়া পৃথিবী ও আকাশের মধ্যপথে লইয়া গেলেন, এবং ঈশ্বরীয় দর্শনক্রমে যিরূশালেমে উত্তরাভিমুখ ভিতর-দ্বারের প্রবেশ-স্থানে বসাইলেন; সেই স্থানে অন্তর্জ্বালা-জনক অন্তর্জ্বালার প্রতিমা স্থাপিত ছিল।

জখরিয় 5:5

পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি বাহিরে আসিয়া আমাকে কহিলেন, তুমি চক্ষু তুলিয়া দেখ, ঐ কি বাহির হইতেছে?

Interlinear

Choose Theme