Home Bibles ইজেকিয়েল 45:10 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 45:10 · বাংলা বাইবেল

ন্যায্য পাল্লা, ন্যায্য ঐফা ও ন্যায্য বাৎ তোমাদের হউক।

Cross references

লেবীয় 19:35

তোমরা বিচার কিম্বা পরিমাণ কিম্বা বাটখারা কিম্বা কাঠার বিষয়ে অন্যায় করিও না।

লেবীয় 19:36

তোমরা ন্যায্য দাঁড়ি, ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ও ন্যায্য হিন রাখিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন।

দ্বিতীয় বিবরণ 25:15

তুমি যথার্থ ও ন্যায্য বাট্‌খারা রাখিবে, যথার্থ ও ন্যায্য পরিমাণপাত্র রাখিবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।

হিতোপদেশ 11:1

ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত; কিন্তু ন্যায্য বাট্খারা তাঁহার তুষ্টিকর।

হিতোপদেশ 16:11

খাটি তরাজু ও নিক্তি সদাপ্রভুরই; থলিয়ার বাটখারা সকল তাঁহার কৃত বস্তু।

হিতোপদেশ 20:10

রকম রকম বাটখারা ও রকম রকম ঐফা, উভয়ই সদাপ্রভুর ঘৃণিত।

হিতোপদেশ 21:3

ধার্ম্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।

যিশাইয় 5:10

কারণ দশ বিঘা দ্রাক্ষাক্ষেত্রে এক বাৎ দ্রাক্ষারস উৎপন্ন হইবে, ও এক হোমর বীজে এক ঐফা মাত্র শস্য উৎপন্ন হইবে।

আমোস 8:4

অহো তোমরা যাহারা দরিদ্র লোককে গ্রাস করিতেছ ও দেশের হীন লোকদিগকে লোপ করিতেছ, তোমরা এই বাক্য শুন।

মীখা 6:10

দুষ্টের গৃহে কি এখনও দুষ্টতার ভাণ্ডার ও ঘৃণিত হীন ঐফা আছে?

Interlinear

Choose Theme