Home Bibles ☰ Books ইজেকিয়েল 44:20 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 44:20 · বাংলা বাইবেল

তাহারা মস্তক মুণ্ডন করিবে না, ও কেশ দীর্ঘ হইতে দিবে না, কেবল মস্তকের কেশ ছেদন করিবে।

Cross references

লেবীয় 21:5

তাহারা আপন আপন মস্তক মুণ্ডন করিবে না, আপন আপন দাড়ির কোণও মুণ্ডন করিবে না, ও আপন আপন শরীরে অস্ত্রাঘাত করিবে না।

গণনা 6:5

তাহার পৃথক্‌স্থিতি-ব্রতের সমস্ত কাল তাহার মস্তকে ক্ষুর স্পর্শ হইবে না; সদাপ্রভুর উদ্দেশে তাহার পৃথক্‌স্থিতির দিন-সংখ্যা যাবৎ সম্পূর্ণ না হয়, তাবৎ সে পবিত্র থাকিবে, সে আপন কেশগুচ্ছ বৃদ্ধি পাইতে দিবে।

দ্বিতীয় বিবরণ 14:1

তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান; তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না, এবং ভ্রূমধ্যস্থল ক্ষৌরি করিবে না।

১ করিন্থীয় 11:14

স্বয়ং প্রকৃতিও কি তোমাদিগকে শিক্ষা দেয় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তাহা তাহার অপমানের বিষয়;

Interlinear

Choose Theme