ইজেকিয়েল 43:13 · বাংলা বাইবেল
হস্তানুসারে যজ্ঞবেদির পরিমাণ সকল এই। প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। তাহার মূল এক হস্ত [উচ্চ] ও এক হস্ত প্রস্থ, এবং চারিদিকে তাহার প্রান্তে স্থিত নিকাল এক বিতস্তি পরিমিত; ইহা যজ্ঞবেদির তল।
Cross references
যাত্রাপুস্তক 27:1
আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নির্ম্মাণ করিবে। সেই বেদি চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে।
২ ইতিহাস 4:1
আর তিনি পিত্তলময় এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, প্রস্থ বিংশতি হস্ত ও উচ্চতা দশ হস্ত।
ইজেকিয়েল 40:5
আর দেখ, গৃহের বাহিরে চারিদিকে এক প্রাচীর, আর সেই পুরুষের হস্তে পরিমাণার্থক এক নল, তাহা ছয় হস্ত দীর্ঘ, ইহার প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। পরে তিনি ভিত্তির বেধ এক নল ও উচ্চতা এক নল মাপিলেন।
ইজেকিয়েল 41:8
আরও দেখিলাম, ঘরের মেজে চারিদিকে উচ্চ, পার্শ্বস্থ কুঠরীগুলি ছয় ছয় হস্ত পরিমিত সম্পূর্ণ এক এক নল।