Cross references
তখন করূবেরা আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পক্ষ উঠাইয়া ভূতল হইতে ঊর্দ্ধগমন করিল; এবং তাহাদের পার্শ্বে চক্রগুলিও গমন করিল; পরে করূবেরা সদাপ্রভুর গৃহের পূর্ব্বদ্বারের প্রবেশ-স্থানে দাঁড়াইল; তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্দ্ধে তাহাদের উপরে ছিল।
পরে তিনি পূর্ব্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন, এবং দ্বারের গোবরাট মাপিলেন; তাহার প্রস্থ এক নল পরিমিত; এবং অন্য গোবরাট, তাহার প্রস্থ এক নল পরিমিত।
ভিতরের গৃহের পরিমাপ সমাপ্ত করিলে পর তিনি আমাকে পূর্ব্বাভিমুখ দ্বারের দিকে বাহিরে লইয়া গেলেন, এবং তাহার চারিদিক্ মাপিলেন।
আর সদাপ্রভুর প্রতাপ পূর্ব্বাভিমুখ দ্বারের পথ দিয়া গৃহে প্রবেশ করিল।
পরে তিনি ধর্ম্মধামের পূর্ব্বাভিমুখ বহির্দ্বারের দিকে আমাকে ফিরাইয়া আনিলেন; তখন সেই দ্বার রুদ্ধ ছিল।
পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না; এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না; কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অন্তঃপ্রাঙ্গণের পূর্ব্বাভিমুখ দ্বার কার্য্যের ছয় দিন বদ্ধ থাকিবে, কিন্তু বিশ্রামদিনে খোলা হইবে, এবং অমাবস্যার দিনেও খোলা হইবে।