ইজেকিয়েল 42:16 · বাংলা বাইবেল
তিনি মাপিবার নল দিয়া পূর্ব্ব পার্শ্ব মাপিলেন, মাপিবার নলে তাহা সর্ব্বশুদ্ধ পাঁচ শত নল পরিমিত।
Cross references
ইজেকিয়েল 40:3
তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখ, এক পুরুষ; তাঁহার আভা পিত্তলের আভার ন্যায়, তাঁহার হস্তে কার্পাসের এক রজ্জু ও পরিমাণার্থক এক নল ছিল, এবং তিনি দ্বারে দাঁড়াইয়া ছিলেন।
জখরিয় 2:1
পরে আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, পরিমাণরজ্জু হস্তে এক পুরুষ।
প্রকাশিত বাক্য 11:1
পরে যষ্টির ন্যায় এক নল আমাকে দত্ত হইল; এক জন কহিলেন, উঠ, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদি ও যাহারা তাহার মধ্যে ভজনা করে, তাহাদিগকে পরিমাণ কর।