Home Bibles ☰ Books ইজেকিয়েল 40:7 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 40:7 · বাংলা বাইবেল

আর প্রত্যেক বাসা দীর্ঘে এক নল ও প্রস্থে এক নল পরিমিত; এক এক বাসার মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল; এবং দ্বারের বারাণ্ডার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ছিল।

Cross references

১ রাজাবলি 6:5

আর তিনি গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে, মন্দিরের ও অন্তর্গৃহের ভিত্তির গাত্রে চারিদিকে, থাক করিলেন; এবং চারিদিকে কুঠরী নির্ম্মাণ করিলেন।

১ ইতিহাস 9:26

কেননা ঐ চারি জন প্রধান দ্বারপাল লেবীয়, তাহারা নিরূপিত কার্য্যে নিযুক্ত, এবং ঈশ্বরের গৃহের কুঠরী ও ভাণ্ডার সকলের অধ্যক্ষ ছিল।

১ ইতিহাস 23:28

কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; [তাহা এই এই বিষয় সম্বন্ধীয়,] প্রাঙ্গণ ও কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ,

২ ইতিহাস 3:9

প্রেকের পরিমাণ পঞ্চাশ শেকল স্বর্ণ। তিনি উপরিস্থ কুঠরী সকলও স্বর্ণ দ্বারা মুড়াইলেন।

২ ইতিহাস 31:11

পরে হিষ্কিয় সদাপ্রভুর গৃহে কতকগুলি কুঠরী প্রস্তুত করিতে আজ্ঞা দিলেন, তাহাতে তাহারা কুঠরী প্রস্তুত করিল।

এজরা 8:29

অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্য্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সে পর্য্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে।

যিরমিয় 35:4

আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে লইয়া গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে অধ্যক্ষগণের যে কুঠরী, [উক্ত কুঠরী] তাহার পার্শ্বে স্থিত।

ইজেকিয়েল 40:29

আর তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপ সকল ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; [দ্বার] দীর্ঘে পঞ্চাশ হস্ত, ও প্রস্থে পঁচিশ হস্ত।

ইজেকিয়েল 40:33

তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপগুলি ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার ও তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।

ইজেকিয়েল 40:36

তাহার বাসা, উপস্তম্ভ ও মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত ও প্রস্থে পঁচিশ হস্ত।

ইজেকিয়েল 42:5

উপরিস্থ কুঠরীগুলি ক্ষুদ্র ছিল, কেননা গাঁথনির অধঃস্থিত ও মধ্যস্থিত কুঠরী হইতে ইহাদের স্থান অপ্রশস্ত বারাণ্ডার দ্বারা ন্যূনীকৃত ছিল।

Interlinear

Choose Theme