Home Bibles ☰ Books ইজেকিয়েল 40:23 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 40:23 · বাংলা বাইবেল

আর উত্তরদ্বারের ও পূর্ব্বদ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।

Cross references

যাত্রাপুস্তক 27:9

আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্ম্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দীর্ঘতা এক শত হস্ত হইবে।

যাত্রাপুস্তক 38:9

আর তিনি প্রাঙ্গণ প্রস্তুত করিলেন; দক্ষিণদিকে প্রাঙ্গণের দক্ষিণ পার্শ্বে পাকান সাদা মসীনা সূত্রে এক শত হস্ত পরিমিত যবনিকা ছিল।

ইজেকিয়েল 40:19

পরে তিনি দ্বারের নিম্নতন অগ্রদেশ হইতে অন্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্য্যন্ত বাহিরে প্রস্থ মাপিলেন, পূর্ব্বদিকে ও উত্তরদিকে তাহা এক শত হস্ত।

ইজেকিয়েল 40:27

আর দক্ষিণদিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল; পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।

ইজেকিয়েল 40:44

আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরী সকল ছিল, একটী ছিল উত্তরদ্বারের বগলে, সেটী দক্ষিণাভিমুখ; আর একটী ছিল পূর্ব্বদ্বারের বগলে, সেটী উত্তরাভিমুখ।

Interlinear

Choose Theme