তখন তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু, কেননা আমি জাতিগণের নিকটে তাহাদিগকে নির্ব্বাসিত করিয়াছিলাম, আর আমি তাহাদেরই দেশে তাহাদিগকে একত্র করিয়াছি, তাহাদের মধ্যে কাহাকেও আর তথায় অবশিষ্ট রাখিব না।
Cross references
তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন, তোমার প্রতি করুণা করিবেন, ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্নভিন্ন করিয়াছিলেন, তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন।
বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ কর, যথা, “তোমরা সত্যলঙ্ঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব।
সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর প্রণালী অবধি মিসরের স্রোত পর্য্যন্ত ফল পাড়িবেন; এইরূপে, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমাদিগকে একে একে কুড়ান যাইবে।
আর তাহারা জানিবে যে, আমি সদাপ্রভু, তাহাদের সহবর্ত্তী ঈশ্বর, ও তাহারা আমার প্রজা ইস্রায়েল-কুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
আর তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ইস্রায়েল-সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে গ্রহণ করিব, এবং চারিদিক্ হইতে তাহাদিগকে একত্র করিয়া তাহাদের দেশে লইয়া যাইব।
আর সেই দিনে ও তৎপশ্চাতে ইস্রায়েল-কুল জানিবে যে, আমি সদাপ্রভুই তাহাদের ঈশ্বর।
আমি বিশ্বস্ততায় তোমাকে বাগ্দান করিব, তাহাতে তুমি সদাপ্রভুকে জানিবে।
কারণ দেখ, আমি আজ্ঞা দিব, আর যেমন কুলাতে শস্য চালে, তদ্রূপ আমি সমুদয় জাতির মধ্যে ইস্রায়েল-কুলকে চালিব, তথাপি এক কণাও ভূমিতে পড়িবে না।
কিন্তু ঈশ্বরের বাক্য যে বিফল হইয়া পড়িয়াছে, এমন নহে; কারণ যাহারা ইস্রায়েল হইতে উৎপন্ন, তাহারা সকলেই যে ইস্রায়েল, তাহা নয়;
তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়াছেন? তাহা দূরে থাকুক; আমিও ত এক জন ইস্রায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামীনের গোত্রজ।