আমি তোমার নগর সকল উৎসন্ন স্থান করিব, এবং তুমি ধ্বংস হইবে, তাহাতে তুমি জানিবে যে, আমিই সদাপ্রভু।
Cross references
নতুবা এই বার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্ব্বপ্রকার আঘাত প্রেরণ করিব; যেন তুমি জানিতে পার, সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই।
আর আমি ফরৌণের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব; আর মিস্রীয়েরা জানিতে পারিবে যে; আমিই সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ করিল।
তোমাদের সমস্ত বসতি-স্থানে নগর সকল উৎসন্ন হইবে, উচ্চস্থলী সকল ধ্বংস হইবে; যেন তোমাদের যজ্ঞবেদি সকল উৎসন্ন ও দণ্ডপ্রাপ্ত, এবং তোমাদের পুত্তলি সকল ভগ্ন হয়, আর না থাকে, আর তোমাদের সূর্য্যপ্রতিমা সকল উচ্ছিন্ন হয়, এবং তোমাদের নির্ম্মিত বস্তু সকল লোপ পায়।
আমি তোমাকে চিরন্তন ধ্বংসস্থান করিব, এবং তোমার নগর সকল নিবাসীবিহীন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
আর তুমি জানিবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সকল নিন্দাবাদ শুনিয়াছি, যাহা তুমি ইস্রায়েলের পর্ব্বতগণের বিষয়ে বলিয়াছ; তুমি বলিয়াছ, সে সকল ধ্বংসস্থান, সেগুলি গ্রাসার্থে আমাদিগকে দত্ত হইয়াছে।
মিসর ধ্বংসস্থান হইবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে, ইহার কারণ যিহূদা-সন্তানদের প্রতি কৃত উপদ্রব, কেননা তাহারা আপন আপন দেশে নির্দ্দোষের রক্তপাত করিয়াছে।
কিন্তু এষৌকে অপ্রেম করিয়াছি, তাহার পর্ব্বতগণকে ধ্বংসস্থান করিয়াছি, ও তাহার অধিকার প্রান্তরস্থ শৃগালদের বাসস্থান করিয়াছি।