Home Bibles ইজেকিয়েল 32:25 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 32:25 · বাংলা বাইবেল

নিহত লোকদের মধ্যে তাহার সমস্ত লোকারণ্যশুদ্ধ তাহার শয্যা পাতিত হইয়াছে; তাহার চারিদিকে তাহার কবর সকল রহিয়াছে; তাহারা সকলে অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় খড়্‌গে নিহত হইয়াছে; কেননা জীবিতদের দেশে তাহাদের হইতে ত্রাস জন্মিত, আর তাহারা পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিয়াছে; নিহত লোকদের মধ্যেই তাহাকে রাখা গিয়াছে।

Cross references

২ শমূয়েল 1:20

গাতে সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করিও না; পাছে পলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিন্নত্বক্‌দের কন্যাগণ উল্লাস করে।

১ ইতিহাস 10:4

আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্‌গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল তাহার খড়্‌গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।

গীতসংহিতা 139:8

যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানে তুমি।

ইজেকিয়েল 32:19

তুমি কাহা অপেক্ষা সুন্দর? নামিয়া যাও, অচ্ছিন্নত্বক্‌দের সহিত শায়িত হও।

ইজেকিয়েল 32:21

বলবান বীরগণ পাতালের মধ্যে থাকিয়া তাহার ও তাহার সহকারীদের সহিত কথা বলিবে; সেই অচ্ছিন্নত্বক্‌ লোকেরা, সেই খড়্‌গনিহত লোকেরা নামিয়া গিয়াছে, শুইয়া আছে।

ইজেকিয়েল 44:7

বস্তুতঃ তোমরা অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্ম্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমরা আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়া ইহা করিয়াছ।

ইজেকিয়েল 44:9

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে যে সকল বিজাতীয় লোক আছে, তাহাদের মধ্যে অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট কোন বিজাতীয় লোক আমার ধর্ম্মধামে প্রবেশ করিবে না।

লূক 12:4

আর, হে আমার বন্ধুরা, আমি তোমাদিগকে বলিতেছি, যাহারা শরীর বধ করিয়া পশ্চাৎ আর কিছু করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না।

প্রেরিতদের কার্য 7:51

হে শক্তগ্রীবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্নত্বকেরা, তোমরা সর্ব্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাক; তোমাদের পিতৃপুরুষেরা যেমন, তোমরাও তেমনি।

প্রকাশিত বাক্য 2:22

দেখ, আমি তাহাকে শয্যাগত করিব, এবং যাহারা তাহার সহিত ব্যভিচার করে, তাহারা যদি তাহার কার্য্য হইতে মন না ফিরায়, তবে তাহাদিগকে মহাক্লেশে ফেলিয়া দিব;

Interlinear

Choose Theme