Home Bibles ইজেকিয়েল 30:21 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 30:21 · বাংলা বাইবেল

হে মনুষ্য-সন্তান, আমি মিসর-রাজ ফরৌণের বাহু ভাঙ্গিয়াছি, আর দেখ, প্রতিকারের নিমিত্ত, পটি দিয়া তাহা বাঁধিবার নিমিত্ত, খড়্‌গধারণের উপযুক্ত শক্তি দিবার নিমিত্ত, তাহা বাঁধা হয় নাই।

Cross references

২ রাজাবলি 24:7

তাহার পরে মিসর-রাজ আপন দেশের বাহিরে আর আসিলেন না, কেননা মিসরের স্রোত অবধি ফরাৎ নদী পর্য্যন্ত মিসর-রাজের যত অধিকার ছিল, সে সকলই বাবিল-রাজ হরণ করিয়াছিলেন।

গীতসংহিতা 10:15

দুষ্টের বাহু ভাঙ্গিয়া ফেল, দুর্ব্বৃত্তের দুষ্টতার অনুসন্ধান কর, যাবৎ লেশমাত্র না থাকে।

গীতসংহিতা 37:17

কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে; কিন্তু সদাপ্রভু ধার্ম্মিকদিগকে ধরিয়া রাখেন।

গীতসংহিতা 89:43

হাঁ, তুমি তাঁহার খড়্‌গের ধার ফিরাইয়া দিয়াছ, সংগ্রামে তাঁহাকে দাঁড়াইতে দেও নাই।

যিশাইয় 1:6

পায়ের তালু অবধি মস্তক পর্য্যন্ত কোন স্থানে স্বাস্থ্য নাই; কেবল আঘাত ও প্রহারচিহ্ন ও নূতন ক্ষত; তাহা টেপা কি বাঁধা যায় নাই, এবং তৈল দ্বারা কোমলও করা যায় নাই।

যিরমিয় 30:13

তোমার পক্ষ সমর্থন করিবার কেহই নাই; তোমার ব্রণ ভাল করিবার ঔষধ নাই, তোমার পটিও নাই।

যিরমিয় 46:11

হে অনূঢ়ে মিসর-কন্যে, তুমি গিলিয়দে উঠিয়া যাও, তরুসার গ্রহণ কর; তুমি বৃথাই অনেক ঔষধ ব্যবহার করিতেছ; তোমার পটী নাই।

যিরমিয় 48:25

মোয়াবের শৃঙ্গ ছিন্ন, ও তাহার বাহু ভগ্ন হইল, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 51:8

বাবিল অকস্মাৎ পতিত ও ভগ্ন হইল; তাহার জন্য হাহাকার কর; তাহার ব্যাথার প্রতীকারার্থে তরুসার গ্রহণ কর; কি জানি সে সুস্থ হইবে।

ইজেকিয়েল 30:24

আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, ও তাহারই হস্তে আমার খড়্‌গ দিব; কিন্তু ফরৌণের বাহু ভাঙ্গিয়া ফেলিব, তাহাতে সে উহার সাক্ষাতে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করিবে।

নাহূম 3:16

তুমি আকাশের তারা হইতেও আপন বণিকগণের বৃদ্ধি করিয়াছ; পতঙ্গ ঝাঁক বাঁধিয়া উড়িয়া যাইতেছে।

প্রকাশিত বাক্য 18:21

পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট যাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।

Interlinear

Choose Theme