ইজেকিয়েল 30:17 · বাংলা বাইবেল
আবেন ও পী-বেশতের যুবকগণ খড়্গে পতিত হইবে, এবং সেই সকল পুরী বন্দি-দশা স্থানে গমন করিবে।
Cross references
আদিপুস্তক 41:45
আর ফরৌণ যোষেফের নাম সাফনৎ-পানেহ রাখিলেন। এবং তাঁহার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামক যাজকের আসনৎ নাম্নী কন্যার বিবাহ দিলেন। পরে যোষেফ মিসর দেশের মধ্যে যাতায়াত করিতে লাগিলেন।
যিরমিয় 43:13
আর সে মিসর দেশীয় সূর্য্যপুরীর স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিবে, ও মিসরস্থ দেবালয় সকল আগুনে পোড়াইয়া দিবে।
আমোস 1:5
আর আমি দম্মেশকের অর্গল ভাঙ্গিয়া ফেলিব, আবনের সমস্থলী হইতে নিবাসীকে ও বৈৎ-এদন হইতে রাজদণ্ডধারীকে উচ্ছিন্ন করিব; এবং অরামের লোকেরা বন্দি হইয়া কীরে যাইবে; ইহা সদাপ্রভু কহেন।