Cross references
যিশাইয় 19:19
সেই দিন মিসর দেশের মধ্যস্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি হইবে, এবং তাহার সীমার নিকটে সদাপ্রভুর উদ্দেশে এক স্তম্ভ স্থাপিত হইবে।
যিরমিয় 43:8
পরে তফন্হেষে যিরমিয়ের নিকট সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
যিরমিয় 43:11
সে আসিয়া মিসর দেশে আঘাত করিবে, মৃত্যুর পাত্রকে মৃত্যুতে, বন্দিত্বের পাত্রকে বন্দিত্বে, ও খড়্গের পাত্রকে খড়্গে সমর্পণ করিবে।
যিরমিয় 46:1
জাতিগণের বিষয়ে যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
ইজেকিয়েল 29:2
হে মনুষ্য-সন্তান, তুমি মিসর-রাজ ফরৌণের বিরুদ্ধে মুখ রাখ, এবং তাহার বিরুদ্ধে ও সমস্ত মিসরের বিরুদ্ধে ভাববাণী বল।
ইজেকিয়েল 32:32
কেননা আমি জীবিতদের দেশে তাহা হইতে ত্রাস উৎপন্ন করিয়াছি; আর অচ্ছিন্নত্বক্ লোকদের মধ্যে, খড়্গনিহত লোকদের সঙ্গে, ফরৌণ ও তাহার সমস্ত লোকারণ্য শায়িত হইবে; ইহা প্রভু সদাপ্রভু বলেন।