মিসর দেশ ধ্বংস ও উৎসন্ন স্থান হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু; যেহেতু তুমি বলিতে, নদী আমার, আমিই তাহা উৎপন্ন করিয়াছি।
Cross references
বিনাশের পূর্ব্বে অহঙ্কার, পতনের পূর্ব্বে মনের গর্ব্ব।
বিনাশের অগ্রে মনুষ্যের মন গর্ব্বিত হয়, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
মনুষ্যের অহংকার তাহাকে নীচে নামাইবে কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
আর তাহাদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি আদেশ প্রেরণ করিয়া আপন দাস বাবিল-রাজ নবূখদ্রিৎসরকে লইয়া আসিব, এবং এই যে সকল প্রস্তর লুকাইয়া রাখিলাম, ইহার উপরে তাহার সিংহাসন স্থাপন করিব, আর সে ইহার উপরে আপনার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করিবে।
হে মনুষ্য-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে, তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি; কিন্তু তুমি ত মনুষ্যমাত্র, দেবতা নহ, তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছি।
তুমি এই কথা বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে মিসর-রাজ ফরৌণ, দেখ, আমি তোমার বিপক্ষ; তুমি সেই প্রকাণ্ড কুম্ভীর, যে আপন স্রোতঃসমূহের মধ্যে শয়ন করে, বলে, আমার নদী আমারই, আমিই আপনার জন্য ইহা উৎপন্ন করিয়াছি।
এই জন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতঃসমূহের বিপক্ষ; আমি মিগ্দোল অবধি সিবেনী পর্য্যন্ত, ও কূশ দেশের সীমা পর্য্যন্ত, মিসর দেশ নিতান্ত উৎসন্ন ও ধ্বংসস্থান করিব।
তাহারা ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংস হইবে, এবং দেশের নগর সকল উচ্ছিন্ন নগরসমূহের মধ্যে থাকিবে।
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি পুত্তলি সকলও বিনষ্ট করিব, নোফ হইতে অবস্তু-প্রতিমা সকল শেষ করিব, মিসর দেশ হইতে কোন অধ্যক্ষ আর উৎপন্ন হইবে না, এবং আমি মিসর দেশে ভয় জন্মাইব।
অতএব, হে রাজন্, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন; আপনি ধার্ম্মিকতা দ্বারা আপন পাপ সকল, ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন; হয় ত আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে।
তোমরা অবস্তুতে আনন্দ করিতেছ, বলিতেছ, আমরা কি আপনাদের বলে শৃঙ্গ দুইটী লাভ করি নাই?