কিন্তু আমি তোমার হনু ফুঁড়িব, তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তোমার আঁইসে সংলগ্ন করিব, এবং তোমার স্রোতঃসমূহের মধ্য হইতে তোমাকে তুলিব; তোমার স্রোতঃসমূহের মৎস্য সকল তখনও তোমার আঁইসে লাগিয়া থাকিবে।
Cross references
আমার বিরুদ্ধে তোমার ক্রোধপ্রযুক্ত, এবং তোমার যে দর্পকথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত, আমি তোমার নাসিকায় আমার কড়া, তোমার ওষ্ঠাধরে আমার বল্গা দিব, এবং তুমি যে পথ দিয়া আসিয়াছ, সেই পথ দিয়া তোমাকে ফিরাইব।
তুমি কি বড়শীতে লিবিয়াথনকে তুলিতে পার? হাতসূতে তাহার জিহ্বা বাঁধিতে পার?
আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রযুক্ত এবং তোমার যে দর্পকথা আমার কর্ণগোচর হইয়াছে, তৎপ্রযুক্ত আমি তোমার নাসিকায় আমার কড়া ও তোমার ওষ্ঠাধরে আমার বল্গা দিব, এবং তুমি যে পথ দিয়া আসিয়াছ, সেই পথ দিয়া তোমাকে ফিরাইব।
তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্য্যন্ত দেখা যাইবে; কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংহার করা কি কবর দেওয়া যাইবে না, তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে।
এবং তোমাকে এদিক্ ওদিক্ ফিরাইব, ও তোমার হনূ ফুঁড়িব, আর তোমাকে ও তোমার সমস্ত সৈন্যকে, অশ্বগণকে ও পূর্ণ সজ্জাপরিহিত সমস্ত অশ্বারোহীকে, ঢাল ও ফলকধারী মহাসমাজকে, খড়্গহস্ত সমস্ত লোককে বাহিরে আনিব।
প্রভু সদাপ্রভু আপন পবিত্রতার শপথ করিয়া বলিয়াছেন, দেখ, তোমাদের উপরে এমন সময় আসিতেছে, যে সময়ে লোকে তোমাদিগকে আঁকড়া দ্বারা ও তোমাদের শেষাংশকে ধীবরের বড়শী দ্বারা টানিয়া লইয়া যাইবে।
মনুষ্যদিগকে সমুদ্রের মৎস্য তুল্য কিম্বা অস্বামিক কীট তুল্য কেন কর?