Home Bibles ইজেকিয়েল 28:23 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 28:23 · বাংলা বাইবেল

আমি তাহার মধ্যে মহামারী ও তাহার চকে চকে রক্ত প্রেরণ করিব, এবং আহত লোকেরা তাহার মধ্যে পতিত হইবে, কারণ খড়্‌গ চারি দিকে তাহার বিরুদ্ধ হইবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

Cross references

যিরমিয় 15:2

আর যদি তাহারা তোমাকে বলে, কোথায় চলিয়া যাইব? তবে তাহাদিগকে বলিও, সদাপ্রভু এই কথা কহেন, মৃত্যুর পাত্র মৃত্যুর স্থানে, খড়্‌গের পাত্র খড়্‌গের স্থানে, দুর্ভিক্ষের পাত্র দুর্ভিক্ষের স্থানে, ও বন্দিত্বের পাত্র বন্দিত্বের স্থানে গমন করুক।

ইজেকিয়েল 5:12

তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্‌গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

ইজেকিয়েল 5:17

আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইব; তাহারা তোমাকে নিঃসন্তান করিবে; আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়া গমনাগমন করিবে, আর আমি তোমার বিরুদ্ধে খড়্‌গ আনাইব; আমি সদাপ্রভুই এই কথা কহিলাম।

ইজেকিয়েল 21:14

অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, ও করে করাঘাত কর; সেই খড়্‌গ, আহত লোকদের খড়্‌গ, দুই বরং তিনটী খড়্‌গ হইয়া উঠুক; তাহা আহত মহল্লোকের খড়্‌গ, তাহা চারিদিকে তাহাদিগকে ঘেরিবে।

ইজেকিয়েল 21:16

[হে খড়্‌গ,] একাগ্র হইয়া দক্ষিণদিকে ফির, প্রস্তুত হইয়া বামদিকে ফির; যে দিকে তোমার মুখ রাখা যায়, [সেই দিকে গমন কর]।

ইজেকিয়েল 25:7

এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে নিজ হস্ত বিস্তার করিয়াছি, জাতিগণের লুটদ্রব্যরূপে তোমাকে সমর্পণ করিব, জাতিগণের মধ্য হইতে তোমাকে কাটিয়া ফেলিব, দেশসমূহের মধ্য হইতে তোমাকে উচ্ছিন্ন করিব; আমি তোমাকে লুপ্ত করিব, তাহাতে তুমি জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 25:11

আর আমি মোয়াবকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 25:17

আর আমি কোপজনিত বিবিধ ভর্ৎসনা দ্বারা তাহাদের ভারী প্রতিশোধ লইব; আমি যখন তাহাদের প্রতিশোধ লইব, তখন তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 26:6

আর জনপদে তাহার যে কন্যাগণ আছে, তাহারা খড়্‌গে নিহত হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 30:4

মিসরে খড়্‌গ প্রবেশ করিবে, ও কূশে যাতনা হইবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা পতিত হইবে, তাহার লোকারণ্য নীত হইবে, ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে।

ইজেকিয়েল 32:30

সেই স্থানে উত্তর দেশীয় অধ্যক্ষেরা সকলে ও সীদোনীয় সকল লোক আছে; তাহারা নিহত লোকদের সহিত নামিয়াছে; আপনাদের পরাক্রমে ভয়ানক হইলেও তাহারা লজ্জাপন্ন হইয়াছে; তাহারা খড়্‌গনিহত লোকদের কাছে অচ্ছিন্নত্বক্‌ অবস্থায় শুইয়া রহিয়াছে, এবং পাতালবাসীদের সঙ্গে আপনাদের অপমান ভোগ করিতেছে।

ইজেকিয়েল 38:22

আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব, এবং তাহার উপরে, তাহার সকল সৈন্যদলের উপরে ও তাহার সঙ্গী অনেক জাতির উপরে প্লাবনকারী ধারাসম্পাত ও বড় বড় করকা, অগ্নি ও গন্ধক বর্ষণ করিব।

Interlinear

Choose Theme