Home Bibles ইজেকিয়েল 26:8 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 26:8 · বাংলা বাইবেল

সে জনপদে অবস্থিতা তোমার কন্যাদিগকে খড়্‌গাঘাতে বধ করিবে, তোমার বিরুদ্ধে গড় গাঁথিবে, তোমার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিবে, ও তোমার বিরুদ্ধে ঢাল উত্তোলন করিবে।

Cross references

২ শমূয়েল 20:15

পরে তাহারা আবেল-বৈৎমাখাতে আসিয়া তাহাকে রুদ্ধ করিয়া নগরের নিকটে জাঙ্গাল প্রস্তুত করিল, এবং তাহা প্রাচীরের সমান হইল; আর যোয়াবের সঙ্গী সমস্ত লোক প্রাচীর ভূমিসাৎ করিবার জন্য তাহা ভাঙ্গিতে লাগিল।

যিরমিয় 6:6

বস্তুতঃ বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা বৃক্ষ কাটিয়া যিরূশালেমের বিরুদ্ধে জাঙ্গাল বাঁধ; সেই নগর প্রতিফল পাইবে; তাহার ভিতরে সকলই উপদ্রব।

যিরমিয় 32:24

ঐ সকল জাঙ্গাল দেখ, উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে; এবং খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কল্‌দীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে; তুমি যাহা বলিয়াছ, তাহা সফল হইয়াছে; আর দেখ, এই সকল তুমি দেখিতেছ।

যিরমিয় 52:4

পরে তাঁহার রাজত্বের নবম বৎসরের দশম মাসে, মাসের দশম দিনে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর ও তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করিলেন, ও তাহার বিরুদ্ধে চারিদিকে গড় গাঁথিলেন;

ইজেকিয়েল 21:22

তাহার দক্ষিণদিকে মন্ত্র উঠিল, ‘যিরূশালেম,’ [সেই স্থানে] প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, বধের আজ্ঞা দিতে, উচ্চৈঃস্বরে সিংহনাদ করিতে, নগরদ্বার সকলের বিরুদ্ধে প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, জাঙ্গাল বাঁধিতে ও উচ্চ গৃহ প্রস্তুত করিতে হইবে।

Interlinear

Choose Theme