আমি তোমাকে ত্রাসস্বরূপ করিব, তুমি আর হইবে না; লোকেরা তোমার অন্বেষণ করিলেও আর কখনও তোমাকে পাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
Cross references
কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নাই, আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়া গেল না।
আর তুমি বলিবে, আমি [সদাপ্রভু] বাবিলের যে অমঙ্গল ঘটাইব, তৎপ্রযুক্ত বাবিল এইরূপ ডুবিয়া যাইবে, আর কখনও উঠিবে না; ‘এবং তাহারা ক্লান্ত হইবে’। এই পর্য্যন্ত যিরমিয়ের বাক্য।
আর আমি তোমাকে শুষ্ক পাষাণ করিব; তুমি জাল বিস্তার করিবার স্থান হইবে; তুমি আর নির্ম্মিত হইবে না; কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
জাতিগণের মধ্যবর্ত্তী বণিক্গণ তোমার বিষয়ে শিশ দেয়; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।’
জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে, তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।
পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট যাঁতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিতা হইবে, আর কখনও তাহার উদ্দেশ পাওয়া যাইবে না।