কিন্তু বৃহৎ পক্ষ ও অনেক লোমবিশিষ্ট আর এক প্রকাণ্ড ঈগল ছিল, আর দেখ, ঐ দ্রাক্ষালতা জলে সেচিত হইবার জন্য আপনার রোপণস্থান কেয়ারী হইতে তাহার দিকে মূল বক্র করিয়া আপন শাখা বিস্তার করিল।
Cross references
কারণ সদাপ্রভুর ক্রোধ প্রযুক্ত, যাবৎ তিনি তাহাদিগকে আপনার সাক্ষাৎ হইতে দূরে ফেলিয়া না দিলেন, তাবৎ যিরূশালেমে ও যিহূদায় এইরূপ ঘটনা ঘটিল। আর সিদিকিয় বাবিল-রাজের বিদ্রোহী হইলেন।
আর তাহাদের অধীনে সৈন্যবল, শত্রুর বিরুদ্ধে রাজার সাহায্য করণার্থে বীরপরাক্রমে যুদ্ধকারী তিন লক্ষ সাত সহস্র পাঁচ শত লোক ছিল।
আর ফরৌণের সৈন্য মিসর হইতে বাহির হইয়া আসিয়াছিল; এবং যিরূশালেম-অবরোধক কল্দীয়েরা তাহাদের সমাচার শুনিয়া যিরূশালেম হইতে চলিয়া গিয়াছিল।
কিন্তু সে তাহার বিদ্রোহী হইয়া অশ্ব ও অনেক সৈন্য পাইবার জন্য মিসরে দূত পাঠাইয়া দিল। সে কি কৃতকার্য্য হইবে? এমন কার্য্য যে করে, সে কি রক্ষা পাইবে? সে ত নিয়ম ভঙ্গ করিয়াছে, তবু কি নিস্তার পাইবে?
সে জলে বর্দ্ধিত ও জলধিতে উচ্চ হইয়াছিল; তাহার স্রোতঃসমূহ তাহার উদ্যানের চারিদিকে বহিত, এবং সে ক্ষেত্রস্থ বৃক্ষ সকলের কাছে আপন প্রণালী পাঠাইত।