আর সে ঐ ভূমির একটী বীজ লইয়া ঊর্ব্বর ক্ষেত্রে লাগাইয়া দিল; সে জলরাশির সমীপে তাহা রাখিল, বাইশী বৃক্ষের ন্যায় তাহা রোপন করিল।
Cross references
কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে এক উত্তম দেশে লইয়া যাইতেছেন, সেই দেশে উপত্যকা ও পর্ব্বত হইতে নির্গত জলস্রোত, উনুই ও গভীর জলাশয় আছে;
পরে বাবিলের রাজা যিহোয়াখীনের পিতৃব্য মত্তনিয়কে তাঁহার পদে রাজা করিলেন, ও তাঁহার নাম পরিবর্ত্তন করিয়া সিদিকিয় রাখিলেন।
এইজন্য তাহারা আপনাদের রক্ষিত ধন ও সঞ্চিত দ্রব্য বাইশী বৃক্ষের স্রোতের পারে লইয়া যাইতেছে।
জলস্রোতের ধারে যেমন বাইশী বৃক্ষ, তেমনি তৃণের মধ্যে তাহারা অঙ্কুরিত হইবে।
যিহোয়াকীমের পুত্র কনিয়ের পদে যোশিয়ের পুত্র সিদিকিয় রাজা হইয়া রাজত্ব করেন; বাবিল-রাজ নবূখদ্রিৎসর তাঁহাকেই যিহূদা দেশের রাজা করিয়াছিলেন।
আর সে রাজবংশের একটী বীজ লইয়া তাহার সহিত নিয়ম করিল, শপথ দ্বারা তাহাকে বদ্ধ করিল, এবং দেশের পরাক্রমী লোকদিগকে লইয়া গেল;
আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্ত্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।
এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষা তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পালা মেলিলে প্রচুর জলহেতু সেগুলি বৃদ্ধি পাইল ও তাহার শাখা দীর্ঘ হইল।