Home Bibles ইজেকিয়েল 16:52 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 16:52 · বাংলা বাইবেল

তুমিও নিজ অপমান বহন কর, কেননা তুমি তোমার ভগিনীদের পক্ষে বিচার নিষ্পত্তি করিয়াছ; তুমি যে সকল পাপকার্য্য দ্বারা তাহাদের অপেক্ষা অধিক ঘৃণার্হ হইয়াছ; তৎপ্রযুক্ত তাহারা তোমা অপেক্ষা ধার্ম্মিক হইয়াছে; তুমিও লজ্জিতা হও, নিজ অপমান বহন কর, কেননা তুমি আপন ভগিনীদিগকে ধার্ম্মিক প্রতিপন্ন করিয়াছ।

Cross references

আদিপুস্তক 38:26

তখন যিহূদা সেগুলি চিনিয়া কহিল, সে আমা হইতেও অধিক ধার্ম্মিকা, কেননা আমি তাহাকে আপন পুত্র শেলাকে দিই নাই। আর যিহূদা তাহাতে আর উপগত হইল না।

১ শমূয়েল 24:17

পরে তিনি দায়ূদকে কহিলেন, আমা অপেক্ষা তুমি ধার্ম্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি।

১ রাজাবলি 2:32

আর সদাপ্রভু তাহার রক্তপাতের অপরাধ তাহারই মস্তকে বর্ত্তাইবেন; কেননা সে আমার পিতা দায়ূদের অজ্ঞাতসারে আপনা হইতে ধার্ম্মিক ও সৎ দুই ব্যক্তিকে, ইস্রায়েলের সেনাপতি নেরের পুত্র অব্‌নেরকে, ও যিহূদার সেনাপতি যেথরের পুত্র অমাসাকে আক্রমণ করিয়া খড়্‌গ দ্বারা বধ করিয়াছিল।

যিরমিয় 23:40

আর আমি এমন নিত্যস্থায়ী দুর্নাম ও নিত্যস্থায়ী অপমান তোমাদের উপরে রাখিব, যাহা লোকে ভুলিয়া যাইবে না।

যিরমিয় 31:19

আমি ফিরিলে পর অনুতাপ করিলাম, ও শিক্ষা পাইলে পর ঊরুদেশে আঘাত করিলাম; আমি লজ্জিত ও নিতান্ত বিষণ্ণ হইলাম, কেননা নিজ যৌবনকালের অপযশ বহন করিলাম।’

যিরমিয় 51:51

আমরা টিটকারি শুনিয়াছি, তাই লজ্জিত হইয়াছি, আমাদের মুখ অপমানে আচ্ছন্ন হইয়াছে, কেননা বিদেশী লোকেরা সদাপ্রভুর গৃহের সকল পবিত্র স্থানে প্রবেশ করিয়াছিল।

ইজেকিয়েল 16:54

যেন তুমি আপন ভগিনীদের সান্ত্বনার কারণ হইয়া, যাহা যাহা করিয়াছ, সেই সকল ক্রিয়া প্রযুক্ত নিজ অপমান বহন করিতে ও অপমানিত হইতে পার।

ইজেকিয়েল 16:56

তোমার অহঙ্কারের সময়ে তুমি আপন ভগিনী সদোমের নাম মুখে আনিতে না;

ইজেকিয়েল 16:63

অভিপ্রায় এই, আমি যখন তোমার ক্রিয়া সকল মার্জ্জনা করিব, তখন তুমি যেন তাহা স্মরণ করিয়া লজ্জিতা হও, ও নিজ অপমান প্রযুক্ত আর কখনও মুখ না খুল, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 36:6

অতএব তুমি ইস্রায়েল-ভূমির বিষয়ে ভাববাণী বল, এবং সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ ও উপত্যকা সকলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি আমার অন্তর্জ্বালায় ও আমার কোপে বলিয়াছি, তোমরা জাতিগণের কাছে অপমান বহন করিয়াছ;

ইজেকিয়েল 36:15

আমি তোমাকে আর জাতিগণের অপমান-বাক্য শুনাইব না, তুমি আর লোকদিগের টিটকারির ভার বহন করিবে না, এবং তোমার জাতির বিঘ্ন আর জন্মাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

ইজেকিয়েল 36:31

তখন তোমরা আপনাদের মন্দ আচরণ ও অসৎক্রিয়া সকল স্মরণ করিবে, এবং আপনাদের অপরাধ ও জঘন্য কার্য্য প্রযুক্ত আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে অতিশয় ঘৃণা করিবে।

ইজেকিয়েল 39:26

আর তাহারা আপনাদের অপমান ও আমার বিরুদ্ধে কৃত আপনাদের সমস্ত সত্যলঙ্ঘনের ভার বহিবে, যখন তাহারা নির্ভয়ে আপন দেশে বাস করিবে, আর কেহ তাহাদিগকে উদ্বিগ্ন করিবে না,

ইজেকিয়েল 44:13

আমার উদ্দেশে যাজকীয় কর্ম্ম করিতে তাহারা আমার নিকটবর্ত্তী হইবে না; এবং আমার পবিত্র দ্রব্য সকলের, বিশেষতঃ আমার অতি পবিত্র দ্রব্য সকলের নিকটে আসিবে না, কিন্তু আপনাদের অপমান ও আপনাদের কৃত জঘন্য ক্রিয়ার ভার বহন করিবে।

হোশেয় 10:6

সেও বিবাদরাজের উপঢৌকন দ্রব্য বলিয়া অশূরে নীত হইবে; ইফ্রয়িম লজ্জা পাইবে, ইস্রায়েল আপন মন্ত্রণায় লজ্জিত হইবে।

মথি 7:1

তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

লূক 6:37

আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়া দেওয়া যাইবে।

রোমীয় 1:32

তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে, যাহারা এইরূপ আচরণ করে, তাহারা মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে, কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে।

রোমীয় 2:10

কিন্তু সদাচারী প্রত্যেক মনুষ্যের প্রতি, প্রথমে যিহূদীর, পরে গ্রীকেরও প্রতি প্রতাপ, সমাদর ও শান্তি বর্ত্তিবে।

রোমীয় 2:26

অতএব অচ্ছিন্নত্বক্‌ লোক যদি ব্যবস্থার বিধি সকল পালন করে, তবে তাহার অত্বক্‌ছেদ কি ত্বক্‌ছেদ বলিয়া গণিত হইবে না?

রোমীয় 6:21

ভাল, এক্ষণে যে সমস্ত বিষয়ে তোমাদের লজ্জা বোধ হয়, তৎকালে সেই সকলে তোমাদের কি ফল হইত? বাস্তবিক সে সকলের পরিণাম মৃত্যু।

Interlinear

Choose Theme