Home Bibles ইজেকিয়েল 13:14 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 13:14 · বাংলা বাইবেল

এই প্রকারে তোমরা কলি দিয়া যে ভিত্তি লেপন করিয়াছ, তাহা আমি ভাঙ্গিয়া ফেলিব, ভূমিসাৎ করিব, তাহাতে তাহার মূল অনাবৃত হইবে; তাহা পড়িবে, আর তাহার মধ্যে তোমাদের বিনাশ হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

Cross references

গীতসংহিতা 11:3

যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়, তবে ধার্ম্মিক কি করিবে?

উপদেশক 3:3

বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল;

যিশাইয় 28:17

আর আমি ন্যায়বিচারকে মানরজ্জু, ও ধার্ম্মিকতাকে ওলোন সূত্র করিব; শিলাবৃষ্টি ঐ অলীকতারূপ আশ্রয় ফেলিয়া দিবে, এবং বন্যা ঐ লুকাইবার স্থান ভাসাইয়া লইয়া যাইবে।

যিশাইয় 30:13

এই হেতু সেই অপরাধ তোমাদের জন্য উচ্চ ভিত্তির পতনশীল ফুলা ফাটার ন্যায় হইবে, যাহার ভঙ্গ হঠাৎ মুহূর্ত্তমধ্যে উপস্থিত হয়।

যিরমিয় 6:15

তাহারা ঘৃণাই কার্য্য করিয়াছে বলিয়া কি লজ্জিত হইল? তাহারা মোটে লজ্জিত হয় নাই, বিষণ্ণ হইতেও জানে না; তজ্জন্য তাহারা পতিতগণের মধ্যে পতিত হইবে; আমি যখন তাহাদের প্রতিফল দিব, তখন তাহাদের নিপাত হইবে, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 8:12

তাহারা ঘৃণাই কার্য্য করিয়াছে বলিয়া কি লজ্জিত হইল? তাহারা মোটে লজ্জিত হয় নাই, তাহারা বিষণ্ণ হইতে জানেও না। এই জন্য তাহারা পতিতগণের মধ্যে পতিত হইবে; আমি যখন তাহাদের প্রতিফল দিব, তখন তাহাদের নিপাত হইবে, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 14:15

এই জন্য যে ভাববাদিগণ আমার নামে ভাববাণী বলে, আমি তাহাদিগকে না পাঠাইলেও বলে, এ দেশে খড়্‌গ কি দুর্ভিক্ষ উপস্থিত হইবে না, তাহাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, খড়্‌গ ও দুর্ভিক্ষ দ্বারা সেই ভাববাদিগণের বিনাশ হইবে।

যিরমিয় 23:15

এই জন্য বাহিনীগণের সদাপ্রভু সেই ভাববাদিগণের বিষয়ে এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে নাগদানা ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব, কেননা পামরতা যিরূশালেমের ভাববাদিগণ হইতে উৎপন্ন হইয়া সমস্ত দেশ ব্যাপিয়াছে।

ইজেকিয়েল 13:9

বস্তুতঃ আমার হস্ত সেই ভাববাদীদের বিপক্ষ হইবে, যাহারা অলীক দর্শন পায় ও মিথ্যা মন্ত্র পড়ে; তাহারা আমার প্রজাদের সভায় থাকিবে না, এবং ইস্রায়েল-কুলের বংশাবলিপত্রে উল্লিখিত হইবে না, আর ইস্রায়েল-দেশে প্রবেশ করিবে না; তাহাতে তোমরা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।

ইজেকিয়েল 13:21

আর আমি তোমাদের আবরণী ছিঁড়িয়া ফেলিব, ও তোমাদের হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করিব; তাহারা মৃগয়াতে ধৃত হইবার জন্য তোমাদের হস্তে আর থাকিবে না; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 13:23

এই জন্য তোমরা অলীক দর্শন আর দেখিবে না, মন্ত্র আর পড়িবে না; এবং আমি তোমাদের হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

ইজেকিয়েল 14:8

ফলতঃ আমি সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব, এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

মীখা 1:6

যিরূশালেম কি নয়? এই জন্য আমি শমরিয়াকে ক্ষেত্রস্থ কাঁথড়ার ঢিবী করিব, দ্রাক্ষালতার উদ্যান করিব; আমি তাহার প্রস্তর সকল উপত্যকায় ফেলিয়া দিব, তাহার ভিত্তিমূল অনাবৃত করিব।

হবক্কূক 3:13

তুমি যাত্রা করিলে, —আপন প্রজাগণের পরিত্রাণার্থে, আপন অভিষিক্ত লোকের পরিত্রাণার্থে; তুমি দুষ্টের গৃহের মস্তক চূর্ণ করিলে, কণ্ঠদেশ পর্য্যন্ত আহার মূল অনাবৃত করিলে। সেলা।

মথি 7:26

আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন এক জন নির্ব্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্ম্মাণ করিল।

লূক 6:49

কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে, বিনা ভিত্তিমূলে, গৃহ নির্ম্মাণ করিল; পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল।

১ করিন্থীয় 3:11

কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে, তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রীষ্ট।

Interlinear

Choose Theme