Home Bibles ইজেকিয়েল 12:14 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 12:14 · বাংলা বাইবেল

আমি তাহার চারিদিকে তাহার সহকারী সমস্ত লোকজনকে ও তাহার সমস্ত সৈন্যদলকে সমুদয় বায়ুর মুখে উড়াইয়া দিব, এবং তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

Cross references

লেবীয় 26:33

আর আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিব, ও তোমাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব, তাহাতে তোমাদের দেশ সকল ধ্বংসস্থান ও তোমাদের নগর সকল উৎসন্ন হইবে।

২ রাজাবলি 25:4

পরে নগর এক স্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধা রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্ত্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। আর [রাজা] অরাবা তলভূমির পথে গেলেন।

যিরমিয় 42:16

তাহা হইলে যে খড়্‌গের ভয় করিতেছ, তাহা মিসর দেশেই তোমাদের লাগাল পাইবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হইতেছ, তাহা মিসর দেশে তোমাদের অনুবর্ত্তী হইবে, তাহাতে তোমরা সেখানে মরিবে।

যিরমিয় 42:22

অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণার্থে যাইতে বাঞ্ছা করিতেছ, সে স্থানে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে।

ইজেকিয়েল 5:2

পরে নগরের অবরোধ কাল সাঙ্গ হইলে তাহার তৃতীয়াংশ নগরের মধ্যে অগ্নিতে দগ্ধ করিবে, এবং তৃতীয়াংশ লইয়া নগরের চারিদিকে খড়্‌গ দ্বারা কাটাকুটি করিবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়াইয়া দিবে, পরে আমি তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

ইজেকিয়েল 5:10

এই জন্য তোমার মধ্যে পিতারা সন্তানগণকে ভোজন করিবে, ও সন্তানেরা আপন আপন পিতাকে ভোজন করিবে, এবং আমি তোমার মধ্যে বিচার সাধন করিব, ও তোমার সমস্ত অবশিষ্টাংশকে সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিব।

ইজেকিয়েল 5:12

তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্‌গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

ইজেকিয়েল 14:17

অথবা যদি আমি দেশের বিরুদ্ধে খড়্‌গ আনিয়া বলি, ‘দেশের সর্ব্বত্র খড়্‌গ গমন করুক,’

ইজেকিয়েল 14:21

কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এমন যদি হয়, তবে আমি মনুষ্য ও পশু উচ্ছিন্ন করণার্থে যিরূশালেমের বিরুদ্ধে আমার চারি মহাদণ্ড, অর্থাৎ খড়্‌গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে?

ইজেকিয়েল 17:21

তাহার সকল সৈন্যের মধ্যে যত লোক পলাইবে, সকলেই খড়্‌গে পতিত হইবে, এবং অবশিষ্ট লোকেরা সর্ব্ব বায়ুর দিকে ছিন্নভিন্ন হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি সদাপ্রভু এই কথা বলিয়াছি।

Interlinear

Choose Theme