Home Bibles ইজেকিয়েল 11:15 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 11:15 · বাংলা বাইবেল

হে মনুষ্য-সন্তান, তোমার ভ্রাতৃগণ, হাঁ, তোমার ভ্রাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইস্রায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে যিরূশালেম-নিবাসিগণ বলে, তোমরা সদাপ্রভু হইতে দূরে যাও, এই দেশ অধিকারার্থে আমাদিগকেই দত্ত হইয়াছে।

Cross references

যিশাইয় 65:5

তাহারা বলে, স্বস্থানে থাক, আমার নিকটে আসিও না, কেননা তোমা অপেক্ষা আমি পবিত্র। ইহারা আমার নাসিকার ধূম, সমস্ত দিন প্রজ্বলিত অগ্নি।

যিশাইয় 66:5

তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাঁহার বাক্য শুন; তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়াছে, সদাপ্রভু মহিমান্বিত হউন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে পাই; কিন্তু উহারাই লজ্জিত হইবে।

যিরমিয় 24:1

বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে, যিহূদার অধ্যক্ষগণকে, শিল্পকর ও কর্ম্মকারদিগকে যিরূশালেম হইতে বাবিলে বন্দি করিয়া লইয়া গেলে পর সদাপ্রভু আমাকে [দর্শন] দেখাইলেন; আর দেখ, সদাপ্রভুর মন্দিরের সম্মুখে দুই ডালা ডুমুরফল স্থাপিত।

ইজেকিয়েল 33:24

হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-দেশে যাহারা সেই সকল উৎসন্ন স্থানে বাস করে, তাহারা কহিতেছে, অব্রাহাম একমাত্র ছিলেন, আর দেশের অধিকার পাইয়াছিলেন; কিন্তু আমরা অনেক লোক, আমাদিগকেই দেশ অধিকারার্থে দত্ত হইয়াছে।

যোহন 16:2

লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে; এমন কি, সময় আসিতেছে, যখন যে কেহ তোমাদিগকে বধ করে, সে মনে করিবে, আমি ঈশ্বরের উদ্দেশে উপাসনা-বলি উৎসর্গ করিলাম।

Interlinear

Choose Theme