Home Bibles ইজেকিয়েল 10:6 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 10:6 · বাংলা বাইবেল

আর তিনি যখন ঐ মসীনা-বস্ত্র পরিহিত পুরুষকে এই আজ্ঞা দিলেন, ‘তুমি এই ঘূর্ণ্যমান [চক্রগুলির] মধ্য হইতে, করূবদের মধ্যস্থান হইতে, অগ্নি লও,’ তখন সে প্রবেশ করিয়া এক চক্রের পার্শ্বে দাঁড়াইল।

Cross references

গীতসংহিতা 80:1

হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর, যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি, করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।

গীতসংহিতা 99:1

সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে; তিনি করূবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে।

ইজেকিয়েল 10:2

পরে তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত ব্যক্তিকে কহিলেন, তুমি ঐ ঘূর্ণ্যমান চক্রগুলির মধ্যস্থানে করূবের নীচে প্রবেশ কর, এবং করূবদের মধ্যস্থান হইতে এক অঞ্জলি প্রজ্বলিত অঙ্গার লইয়া নগরের উপরে নিক্ষেপ কর; তাহাতে সে ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করিল।

Interlinear

Choose Theme