Home Bibles যাত্রাপুস্তক 9:5 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 9:5 · বাংলা বাইবেল

আর সদাপ্রভু সময় নিরূপণ করিয়া কহিলেন, কল্য সদাপ্রভু দেশে এই কর্ম্ম করিবেন।

Cross references

যাত্রাপুস্তক 8:23

আমি আমার প্রজাদের ও তোমার প্রজাদের মধ্যে প্রভেদ করিব; কল্য এই চিহ্ন হইবে।

যাত্রাপুস্তক 9:18

দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পর্য্যন্ত যাদৃশ কখন হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই সময়ে বর্ষাইব।

যাত্রাপুস্তক 10:4

কিন্তু যদি আমার প্রজাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, তবে দেখ, আমি কল্য তোমার সীমাতে পঙ্গপাল আনিব।

গণনা 16:5

আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্ত্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্ত্তী করিবেন।

ইয়োব 24:1

সর্ব্বশক্তিমান্‌ হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাঁহাকে জানে, তাহারা কেন তাঁহার দিন দেখিতে পায় না?

উপদেশক 3:1

সকল বিষয়েরই সময় আছে, ও আকাশের নীচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল;

যিরমিয় 28:16

অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব; তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথা বলিয়াছ।

মথি 27:63

মহাশয়, আমাদের মনে পড়িতেছে, সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, তিন দিনের পরে আমি উঠিব।

Interlinear

Choose Theme