Home Bibles যাত্রাপুস্তক 9:21 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 9:21 · বাংলা বাইবেল

আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল।

Cross references

যাত্রাপুস্তক 7:23

যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। পরে ফরৌণ আপন গৃহে ফিরিয়া গেলেন, ইহাতেও মনোযোগ করিলেন না।

১ শমূয়েল 4:20

তখন তাহার মরণ সময়ে যে স্ত্রীলোকেরা নিকটে দাঁড়াইয়াছিল, তাহারা কহিল, ভয় নাই, তুমি ত পুত্র প্রসব করিলে। কিন্তু সে কিছুই উত্তর দিন না, কিছুই মনোযোগ করিল না।

১ ইতিহাস 22:19

এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন আপন চিত্ত ও প্রাণ নিবেশ কর, আর উঠ, সদাপ্রভু ঈশ্বরের ধর্ম্মধাম নির্ম্মাণ কর, যেন সদাপ্রভুর নিয়ম-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনীত হয়, যাহা সদাপ্রভুর নামের উদ্দেশে নির্ম্মাণ করা যাইবে।

ইয়োব 7:17

মর্ত্ত্য কি যে, তুমি তাহাকে মহান্‌ জ্ঞান কর, যে, তাহার উপরে তোমার মন পড়ে,

ইয়োব 34:14

যদি তিনি আপনাতেই নিবিষ্টমনা থাকেন, আপনার আত্মা ও নিঃশ্বাস আপনার কাছে সংগ্রহ করেন,

হিতোপদেশ 22:3

সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।

হিতোপদেশ 24:32

আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহা দর্শন করিয়া উপদেশ পাইলাম;

ইজেকিয়েল 40:4

পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব, সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শ্রবণ কর ও তাহাতে তোমার চিত্ত নিবেশ কর, কেননা আমি যেন তোমাকে সে সকল দেখাই, সেই জন্যই তুমি এই স্থানে আনীত হইলে; তুমি যাহা যাহা দেখিবে, তাহা সকলই ইস্রায়েল-কুলকে জ্ঞাত করিও।

দানিয়েল 10:12

তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মনঃসংযোগ করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শুনা হইয়াছে; এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি।

Interlinear

Choose Theme