Home Bibles যাত্রাপুস্তক 7:22 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 7:22 · বাংলা বাইবেল

আর মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল; তাহাতে ফরৌণের হৃদয় কঠিন হইল, এবং তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না;

Cross references

যাত্রাপুস্তক 7:11

তখন ফরৌণও বিদ্বান্‌দিগকে ও গুণিগণকে ডাকিলেন; তাহাতে তাহারা অর্থাৎ মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল।

যাত্রাপুস্তক 7:13

আর ফরৌণের হৃদয় কঠিন হইল, তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না; যেমন সদাপ্রভু বলিয়াছিলেন।

যাত্রাপুস্তক 8:7

আর মন্ত্রবেত্তারাও মায়াবলে সেইরূপ করিয়া মিসর দেশের উপরে ভেক আনিল।

যিরমিয় 27:18

কিন্তু তাহারা যদি ভাববাদী হয়, ও তাহাদের কাছে বাস্তবিক সদাপ্রভুর বাক্য থাকে, তবে সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে যে সকল পাত্র অবশিষ্ট আছে, তাহা যেন বাবিলে না যায়, এই জন্য বাহিনীগণের সদাপ্রভুর কাছে বিনতি করুক।

২ তীমথিয় 3:8

আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে, এই লোকেরা নষ্টবিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক।

Interlinear

Choose Theme