Home Bibles যাত্রাপুস্তক 40:7 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 40:7 · বাংলা বাইবেল

আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে।

Cross references

যাত্রাপুস্তক 30:18

তুমি প্রক্ষালন কার্য্যের জন্য পিত্তলময় এক প্রক্ষালন-পাত্র ও তাহার পিত্তলময় খুরা প্রস্তুত করিবে; এবং সমাগম-তাম্বুর ও বেদির মধ্যস্থানে রাখিবে, ও তাহার মধ্যে জল দিবে।

যাত্রাপুস্তক 38:8

আর যাহারা সমাগম-তাম্বুর দ্বারসমীপে সেবার্থে শ্রেণীভূত হইত, সেই শ্রেণীভূত স্ত্রীলোকদের পিত্তলনির্ম্মিত দর্পণ দ্বারা তিনি প্রক্ষালণ-পাত্র ও তাহার খুরা নির্ম্মাণ করিলেন।

যাত্রাপুস্তক 40:30

পরে তিনি সমাগম-তাম্বু ও বেদির মধ্যস্থানে প্রক্ষালন-পাত্র রাখিয়া তাহার মধ্যে প্রক্ষালনার্থ জল দিলেন।

গীতসংহিতা 26:6

আমি শুদ্ধতায় আমার হাত ধুইব, সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব;

জখরিয় 13:1

সেই দিন দায়ূদ-কুলের ও যিরূশালেমনিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে।

তীত 3:5

তখন তিনি আমাদের কৃত ধর্ম্মকর্ম্মহেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে, পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন,

ইব্রীয় 10:22

এই জন্য আইস, আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় [ঈশ্বরের] নিকটে উপস্থিত হই; আমরা ত হৃদয়প্রোক্ষণ-পূর্ব্বক মন্দ হইতে মুক্ত, এবং শুচি জলে স্নাত দেহবিশিষ্ট হইয়াছি;

১ যোহন 1:7

কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে।

প্রকাশিত বাক্য 1:5

এবং যিনি ‘‘বিশ্বস্ত সাক্ষী,” মৃতগণের মধ্যে ‘‘প্রথমজাত” ও ‘‘পৃথিবীর রাজাদের কর্ত্তা,” সেই যীশু খ্রীষ্ট হইতে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্ত্তুক। যিনি অামাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে অামাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন,

Interlinear

Choose Theme