Home Bibles যাত্রাপুস্তক 40:33 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 40:33 · বাংলা বাইবেল

পরে তিনি আবাসের ও বেদির চারিদিকে প্রাঙ্গণ প্রস্তুত করিলেন, এবং প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা টাঙ্গাইলেন। এইরূপে মোশি কার্য্য সমাপ্ত করিলেন।

Cross references

যাত্রাপুস্তক 27:9

আর তুমি আবাসের প্রাঙ্গণ নির্ম্মাণ করিবে; দক্ষিণ পার্শ্বে, দক্ষিণদিকে পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত যবনিকা থাকিবে; তাহার এক পার্শ্বের দীর্ঘতা এক শত হস্ত হইবে।

যাত্রাপুস্তক 39:32

এই প্রকারে সমাগম তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম্ম করিল।

যাত্রাপুস্তক 40:8

আর চারিদিকে প্রাঙ্গণ প্রস্তুত করিবে ও প্রাঙ্গণের দ্বারে পর্দ্দা টাঙ্গাইবে।

গণনা 1:50

কিন্তু সাক্ষ্যের আবাস ও তাহার সকল দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধান জন্য লেবীয়দিগকে নিযুক্ত করিও; তাহারা আবাস ও তাহার সমস্ত দ্রব্য বহিবে, এবং তাহারা তৎসংক্রান্ত পরিচর্য্যা করিবে, ও আবাসের চারিদিকে সন্নিবেশিত হইবে।

১ রাজাবলি 6:9

এইরূপে তিনি গৃহ নির্ম্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন, এবং এরসকাষ্ঠের কড়ি ও সারি সারি [ফলক] দ্বারা গৃহ আচ্ছাদন করিলেন।

১ রাজাবলি 6:14

এইরূপে শলোমন গৃহ নির্ম্মাণ করিলেন, তাহা সমাপ্ত করিলেন।

জখরিয় 4:9

সরুব্বাবিলের হস্ত এই গৃহের ভিত্তিমূল স্থাপন করিয়াছে, আবার তাহারই হস্ত ইহা সমাপ্ত করিবে; তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন।

মথি 16:8

তাহা বুঝিয়া যীশু কহিলেন, হে অল্পবিশ্বাসীরা, তোমাদের রুটী নাই বলিয়া কেন পরস্পর তর্ক করিতেছ?

যোহন 4:34

যীশু তাঁহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাঁহার ইচ্ছা পালন করি ও তাঁহার কার্য্য সাধন করি।

যোহন 10:9

আমিই দ্বার, আমা দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরাণী পাইবে।

যোহন 14:6

যীশু তাঁহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।

যোহন 17:4

তুমি আমাকে যে কার্য্য করিতে দিয়াছ, তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি।

১ করিন্থীয় 12:12

কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ, অনেক হইলেও, এক দেহ হয়, খ্রীষ্টও সেইরূপ।

১ করিন্থীয় 12:28

আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমতঃ প্রেরিতগণকে, দ্বিতীয়তঃ ভাববাদিগণকে, তৃতীয়তঃ উপদেশকগণকে স্থাপন করিয়াছেন; তৎপরে নানাবিধ পরাক্রমকার্য্য, তৎপরে আরোগ্যসাধক অনুগ্রহ-দান, উপকার, শাসনপদ, নানাবিধ ভাষা [দিয়াছেন]।

ইফিষীয় 2:18

কেননা তাঁহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি।

ইফিষীয় 4:11

আর তিনিই কয়েক জনকে প্রেরিত, কয়েক জনকে ভাববাদী, কয়েক জনকে সুসমাচার-প্রচারক ও কয়েক জনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন,

২ তীমথিয় 4:7

আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্য্যন্ত দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।

ইব্রীয় 3:2

মোশি যেমন তাঁহার সমস্ত গৃহের মধ্যে ছিলেন, তেমনি তিনিও আপন নিয়োগকর্ত্তার কাছে বিশ্বস্ত ছিলেন।

ইব্রীয় 4:14

ভাল, আমরা এক মহান্‌ মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব আইস, আমরা ধর্ম্মপ্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি।

ইব্রীয় 9:6

উক্ত সকল বস্তু এইরূপে প্রস্তুত হইলে যাজকগণ আরাধনার কার্য্য সকল সম্পন্ন করিবার জন্য ঐ প্রথম তাম্বুতে নিত্য প্রবেশ করে;

Interlinear

Choose Theme