পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডল, অঙ্গুরীয়ক ও হার, স্বর্ণময় সর্ব্বপ্রকার অলঙ্কার আনিল। যে কেহ সদাপ্রভুর উদ্দেশে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল।
Cross references
তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারোণের নিকটে আনিল।
আর আমরা প্রতিজন স্বর্ণাভরণ, নূপুর, বলয়, অঙ্গুরীয়ক, কুণ্ডল ও হার, এই যে সকল পাইয়াছি, তাহা হইতে সদাপ্রভুর সম্মুখে আমাদের প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করিতে সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিয়াছি।
তখন পিতৃকুলপতিগণ, ইস্রায়েলের বংশাধ্যক্ষগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও রাজার কার্য্যাধ্যক্ষগণ ইচ্ছাপূর্ব্বক দান করিলেন।
আর ঈশ্বরের দাস মোশি যে কর প্রান্তরে ইস্রায়েলের দেয় বলিয়া নিরূপণ করিয়াছিলেন, সদাপ্রভুর উদ্দেশে তাহা আনিবার কথা তাহারা যিহূদা ও যিরূশালেমে ঘোষণা করিল।
পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্ব্বক দান করিল।
পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্ম্মের জন্য দান করিল। শাসনকর্ত্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন ও পঞ্চাশটী বাটী এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটী অঙ্গরক্ষক দিলেন।
ঝুমকা, চুড়ি, ঘোমটা, ললাট-ভূষণ,
সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তর্শীশের জাহাজ সকল অগ্রগামী হইবে, দূর হইতে তোমার সন্তানদিগকে আনিবে, তাহাদের রৌপ্য ও সুবর্ণের সহিত আনিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, ইস্রায়েলের পবিত্রতমের জন্য, কেননা তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন।
লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব।
পরে তোমাকে নানা আভরণে বিভূষিত করিলাম, তোমার হস্তে কঙ্কণ ও গলদেশে হার দিলাম।
পরে তাঁহারা গৃহমধ্যে গিয়া শিশুটীকে তাঁহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন, ও ভূমিষ্ঠ হইয়া তাঁহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাঁহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন।
আর তিনি ভাণ্ডারের সম্মুখে বসিয়া, লোকেরা ভাণ্ডারের মধ্যে কিরূপে মুদ্রা রাখিতেছে, তাহা দেখিতেছিলেন। তখন অনেক ধনবান্ তাহার মধ্যে বিস্তর মুদ্রা রাখিল।