Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 34:22 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 34:22 · বাংলা বাইবেল

তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গোমের আশুপক্ব ফলের উৎসব, এবং বৎসরের শেষভাগে ফলসংগ্রহের উৎসব পালন করিবে।

Cross references

যাত্রাপুস্তক 23:16

আর তুমি শস্যচ্ছেদনের উৎসব, অর্থাৎ ক্ষেত্রে যাহা যাহা বুনিয়াছ, তাহার আশুপক্ব ফলের উৎসব পালন করিও। আর বৎসরের শেষে ক্ষেত্র হইতে ফল সংগ্রহ করণ কালে ফলসঞ্চয়ের উৎসব পালন করিও।

লেবীয় 23:15

আর সেই বিশ্রামবারের পরদিন হইতে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনিবার দিন হইতে, তোমরা পূর্ণ সাত বিশ্রামবার গণনা করিবে।

লেবীয় 23:34

তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, ঐ সপ্তম মাসের পঞ্চদশ দিবসাবধি সাত দিন পর্য্যন্ত সদাপ্রভুর উদ্দেশে কুটীরোৎসব হইবে।

গণনা 28:16

আর প্রথম মাসের চতুর্দ্দশ দিবসে সদাপ্রভুর নিস্তারপর্ব্ব।

গণনা 29:12

আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না; এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন করিবে।

দ্বিতীয় বিবরণ 16:10

পরে তোমার ঈশ্বর সদাপ্রভুর আশীর্ব্বাদানুযায়ী সঙ্গতি হইতে স্ব-ইচ্ছায় দত্ত উপহার দ্বারা তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সাত সপ্তাহের উৎসব পালন করিবে।

যোহন 7:2

এক্ষণে যিহূদীদের কুটীরবাস পর্ব্ব সন্নিকট হইল।

প্রেরিতদের কার্য 2:1

পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাঁহারা সকলে একস্থানে সমবেত ছিলেন।

Interlinear

Choose Theme