Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 34:20 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 34:20 · বাংলা বাইবেল

প্রথমজাত গর্দ্দভের পরিবর্ত্তে তুমি মেষের বৎস দিয়া তাহাকে মুক্ত করিবে; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে। তোমার প্রথমজাত পুত্র সকলকে তুমি মুক্ত করিবে। আর কেহ রিক্তহস্তে আমার সম্মুখে উপস্থিত হইবে না।

Cross references

যাত্রাপুস্তক 13:10

অতএব তুমি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে।

যাত্রাপুস্তক 13:12

তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে; এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসন্তান সদাপ্রভুর হইবে।

যাত্রাপুস্তক 13:13

আর গর্দ্দভের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তাহার পরিবর্ত্তে মেষশাবক দিবে; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে; তোমার পুত্রগণের মধ্যে মনুষ্যের প্রথমজাত সকলকে মুক্ত করিতে হইবে।

যাত্রাপুস্তক 13:15

তৎকালে ফরৌণ আমাদিগকে ছাড়িয়া দিবার বিষয়ে নিষ্ঠুর হইলে সদাপ্রভু মিসর দেশে সমস্ত প্রথমজাত ফলকে, মনুষ্যের প্রথমজাত ও পশুর প্রথমজাত ফল সকলকে বধ করিলেন, এই নিমিত্তে আমি গর্ভ উন্মোচক পুংসন্তান সকলকে সদাপ্রভুর উদ্দেশে বলিদান করি, কিন্তু আমার প্রথমজাত পুত্র সকলকে মুক্ত করি।

যাত্রাপুস্তক 23:15

তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিও; আমার আজ্ঞানুসারে, নিরূপিত সময়ে, আবীব মাসে, সাত দিন তাড়ীশূন্য রুটী ভোজন করিও, কেননা এই মাসে তুমি মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ। আর কেহ রিক্তহস্তে আমার নিকটে উপস্থিত না হউক।

গণনা 3:45

তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্ত্তে লেবীয়দিগকে, ও তাহাদের পশুধনের পরিবর্ত্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর; লেবীয়েরা আমারই হইবে; আমি সদাপ্রভু।

গণনা 18:15

মনুষ্য হউক কিম্বা পশু হউক, যাবতীয় প্রাণীর মধ্যে গর্ভ উন্মোচক যে সকল অপত্য, তাহারা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে, সে সকলই তোমার হইবে; কিন্তু মনুষ্যের প্রথমজাতকে তুমি অবশ্য মুক্ত করিবে, এবং অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করিবে।

দ্বিতীয় বিবরণ 16:16

তোমার প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাঁহার মনোনীত স্থানে দেখা দিবে; তাড়ীশূন্য রুটীর উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটীরের উৎসবে; আর তাহারা সদাপ্রভুর সম্মুখে রিক্তহস্তে দেখা দিবে না;

১ শমূয়েল 9:7

তখন শৌল আপন চাকরকে কহিলেন, কিন্তু দেখ, যদি আমরা যাই, তবে সেই ব্যক্তির কাছে কি লইয়া যাইব? আমাদের পাত্রে ত খাদ্যের শেষ হইয়াছে; ঈশ্বরের লোকের কাছে লইয়া যাইবার জন্য আমাদের উপহার নাই; আমাদের কাছে কি আছে?

২ শমূয়েল 24:24

কিন্তু রাজা অরৌণাকে কহিলেন, তাহা নয়, আমি অবশ্য মূল্য দিয়া তোমার কাছে এই সমস্ত ক্রয় করিব; আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিনামূল্যে হোমবলি উৎসর্গ করিব না। পরে দায়ূদ পঞ্চাশ শেকল রৌপ্যে সেই খামার ও বৃষগুলি ক্রয় করিয়া লইলেন।

Interlinear

Choose Theme