Home Bibles যাত্রাপুস্তক 33:21 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 33:21 · বাংলা বাইবেল

সদাপ্রভু কহিলেন, দেখ, আমার নিকটে এক স্থান আছে; তুমি ঐ শৈলের উপরে দাঁড়াইবে।

Cross references

দ্বিতীয় বিবরণ 5:31

কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাঁড়াও, তুমি উহাদিগকে যাহা যাহা শিক্ষা দিবে, আমি তোমাকে সেই সমস্ত আজ্ঞা, বিধি ও শাসন বলিয়া দিই; যেন আমি যে দেশ অধিকারার্থে উহাদিগকে দিতেছি, সেই দেশে উহারা তাহা পালন করে।

যিহোশূয় 20:4

আর সে তাহার মধ্যে কোন এক নগরে পলায়ন করিবে, এবং নগরদ্বারের প্রবেশ স্থানে দাঁড়াইয়া নগরের প্রাচীনবর্গের কর্ণগোচরে আপনার কথা বলিবে; পরে তাহারা নগরমধ্যে আপনাদের নিকটে তাহাকে আনিয়া আপনাদের মধ্যে বাস করিতে স্থান দিবে।

যিশাইয় 56:5

তাহাদিগকে আমি আমার গৃহমধ্যে ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব; আমি তাহাদিগকে লোপহীন অনন্তকালস্থায়ী নাম দিব।

জখরিয় 3:7

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চল, ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার বাটীর বিচার করিবে, এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে, আর এই যাহারা দাঁড়াইয়া আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দিব।

লূক 15:1

আর করগ্রাহী ও পাপীরা সকলে তাঁহার বাক্য শুনিবার জন্য তাঁহার নিকটে আসিতেছিল।

Interlinear

Choose Theme