Home Bibles যাত্রাপুস্তক 30:28 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 30:28 · বাংলা বাইবেল

দীপবৃক্ষ ও তাহার সকল পাত্র, ধূপবেদি, হোমবেদি ও তাহার সকল পাত্র, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিবে।

Cross references

যাত্রাপুস্তক 29:36

আর তুমি প্রায়শ্চিত্তের জন্য প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটী পুংগোবৎস উৎসর্গ করিবে, এবং প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে মুক্ত-পাপ করিবে, আর তাহা পবিত্র করণার্থে অভিষেক করিবে।

যাত্রাপুস্তক 29:37

তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহা পবিত্র করিবে; তাহাতে বেদি অতি পবিত্র হইবে; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।

যাত্রাপুস্তক 35:8

এবং দীপার্থ তৈল, আর অভিষেকার্থ তৈলের ও সুগন্ধি ধূপের নিমিত্তে গন্ধদ্রব্য,

যাত্রাপুস্তক 40:11

আর তুমি প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিয়া পবিত্র করিবে।

১ রাজাবলি 7:38

পরে সে পিত্তলময় দশটী প্রক্ষালন-পাত্র নির্ম্মাণ করিল, তাহার প্রত্যেক পাত্রে চল্লিশ বাৎ ধরিত, এবং প্রত্যেক পাত্র চারি হস্ত পরিমিত ছিল; আর ঐ দশটী পীঠের মধ্যে এক এক পীঠের উপরে এক এক প্রক্ষালন-পাত্র থাকিত।

Interlinear

Choose Theme