Home Bibles যাত্রাপুস্তক 29:30 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 29:30 · বাংলা বাইবেল

তাহার পুত্রদের মধ্যে যে তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে পরিচর্য্যা করিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে।

Cross references

আদিপুস্তক 8:10

পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া জাহাজ হইতে সেই কপোত পুনর্ব্বার ছাড়িয়া দিলেন,

আদিপুস্তক 8:12

পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া সেই কপোত ছাড়িয়া দিলেন, তখন সে তাঁহার নিকটে আর ফিরিয়া আসিল না।

যাত্রাপুস্তক 12:15

তোমরা সাত দিন তাড়ীশূন্য রুটী খাইবে; প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তাড়ী দূর করিবে, কেননা যে কেহ প্রথম দিন হইতে সপ্তম দিন পর্য্যন্ত তাড়ীযুক্ত ভক্ষ্য খাইবে, সেই প্রাণী ইস্রায়েল হইতে উচ্ছিন্ন হইবে।

যাত্রাপুস্তক 29:35

আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের প্রতি ও তাহার পুত্রগণের প্রতি করিবে; সাত দিন তাহাদের হস্তপূরণ করিবে।

লেবীয় 8:33

আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তিদিন পর্য্যন্ত, সমাগম-তাম্বুর দ্বার হইতে বাহির হইও না; কারণ তিনি সাত দিন তোমাদের হস্তপূরণ করিবেন।

লেবীয় 9:1

পরে অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে এবং ইস্রায়েলের প্রাচীনবর্গকে ডাকিলেন।

লেবীয় 9:8

তাহাতে হারোণ বেদির নিকটে গিয়া আপনার জন্য পাপার্থক বলির গোবৎস হনন করিলেন।

লেবীয় 12:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে স্ত্রী গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করে, সে সাত দিন অশুচি থাকিবে, যেমন রজস্বলার অশৌচকালে, তেমনি সে অশুচি থাকিবে।

লেবীয় 13:5

পরে সপ্তম দিবসে যাজক তাহাকে দেখিবে; আর দেখ, যদি তাহার দৃষ্টিতে ঘা সেইরূপ থাকে, চর্ম্মে ঘা ব্যাপিয়া না থাকে, তবে যাজক তাহাকে আরও সাত দিন রুদ্ধ করিয়া রাখিবে।

লেবীয় 16:32

পিতার স্থানে যাজন কর্ম্ম করিতে যাহাকে অভিষেক ও হস্তপূরণ দ্বারা নিযুক্ত করা যাইবে, সেই যাজক প্রায়শ্চিত্ত করিবে, এবং মসীনা বস্ত্র অর্থাৎ পবিত্র বস্ত্র সকল পরিধান করিবে।

গণনা 20:28

পরে মোশি হারোণকে তাঁহার বস্ত্র ত্যাগ করাইয়া তাঁহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাইলেন; এবং হারোণ সে স্থানে পর্ব্বতশৃঙ্গে মরিলেন; পরে মোশি ও ইলীয়াসর পর্ব্বত হইতে নামিয়া আসিলেন।

যিহোশূয় 6:14

আর তাহারা দ্বিতীয় দিবসে এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া আসিল; তাহারা ছয় দিন এইরূপ করিল।

ইজেকিয়েল 43:26

সপ্তাহ কাল তাহারা যজ্ঞবেদির জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহা শুচি করিবে ও সংস্কার দ্বারা পূত করিবে।

প্রেরিতদের কার্য 20:6

পরে তাড়ীশূন্য রুটীর পর্ব্বদিন গত হইলে আমরা ফিলিপী হইতে জলপথে প্রস্থান করিয়া পাঁচ দিনে ত্রোয়াতে তাঁহাদের নিকটে উপস্থিত হইলাম; সেখানে সাত দিন অবস্থিতি করিলাম।

ইব্রীয় 7:26

বস্তুতঃ আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপিগণ হইতে পৃথক্‌কৃত, এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত।

Interlinear

Choose Theme