Home Bibles যাত্রাপুস্তক 23:17 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 23:17 · বাংলা বাইবেল

বৎসরের মধ্যে তিন বার তোমার সমস্ত পুংজাতি, প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে।

Cross references

যাত্রাপুস্তক 23:14

তুমি বৎসরের মধ্যে তিন বার আমার উদ্দেশে উৎসব করিও।

যাত্রাপুস্তক 34:23

বৎসরের মধ্যে তিন বার তোমাদের সমস্ত পুরুষলোক ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে।

দ্বিতীয় বিবরণ 12:5

কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন, তাঁহার সেই নিবাসস্থান তোমরা অন্বেষণ করিবে, ও সেই স্থানে উপস্থিত হইবে।

দ্বিতীয় বিবরণ 16:16

তোমার প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাঁহার মনোনীত স্থানে দেখা দিবে; তাড়ীশূন্য রুটীর উৎসবে, সাত সপ্তাহের উৎসবে ও কুটীরের উৎসবে; আর তাহারা সদাপ্রভুর সম্মুখে রিক্তহস্তে দেখা দিবে না;

দ্বিতীয় বিবরণ 31:11

কুটীরোৎসব পর্ব্বে, যখন সমস্ত ইস্রায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাঁহার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তুমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তাহাদের কর্ণগোচরে এই ব্যবস্থা পাঠ করিবে।

গীতসংহিতা 42:3

আমার নেত্রজল দিবারাত্র আমার ভক্ষ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, ‘তোমার ঈশ্বর কোথায়?’

গীতসংহিতা 84:7

তাহারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়, প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের কাছে দেখা দেয়।

লূক 2:42

তাঁহার বারো বৎসর বয়স হইলে তাঁহারা পর্ব্বের রীতি অনুসারে যিরূশালেমে গেলেন;

Interlinear

Choose Theme