Home Bibles যাত্রাপুস্তক 21:2 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 21:2 · বাংলা বাইবেল

তুমি ইব্রীয় দাস ক্রয় করিলে সে ছয় বৎসর দাসত্ব করিবে, পরে সপ্তম বৎসরে বিনামূল্যে মুক্ত হইয়া চলিয়া যাইবে।

Cross references

আদিপুস্তক 27:28

ঈশ্বর আকাশের শিশির হইতে ও ভূমির সরসতা হইতে তোমাকে দিউন; প্রচুর শস্য ও দ্রাক্ষারস তোমাকে দিউন।

আদিপুস্তক 27:36

এষৌ কহিলেন, তাহার নাম কি যাকোব [বঞ্চক] নয়? বাস্তবিক সে দুই বার আমাকে প্রবঞ্চনা করিয়াছে; সে আমার জ্যেষ্ঠাধিকার হরণ করিয়াছিল, এবং দেখুন, এখন আমার আশীর্ব্বাদও হরণ করিয়াছে। তিনি আবার কহিলেন, আপনি কি আমার জন্য কিছুই আশীর্ব্বাদ রাখেন নাই?

যাত্রাপুস্তক 12:44

কিন্তু কোন ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা ক্রীত হইয়াছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খাইতে পাইবে।

যাত্রাপুস্তক 22:3

যদি তাহার উপরে সূর্য্য উদিত হয়, তবে রক্তপাতের দোষ হইবে; ক্ষতিপূরণ করা চোরের কর্ত্তব্য; যদি তাহার কিছু না থাকে, তবে চৌর্য্য হেতু সে বিক্রীত হইবে।

লেবীয় 25:39

আর তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া তোমার নিকটে আপনাকে বিক্রয় করে, তবে তুমি তাহাকে দাসের ন্যায় দাস্যকর্ম্ম করাইও না।

লেবীয় 25:54

আর যদি সে ঐ সকল বৎসরে মুক্ত না হয়, তবে যোবেল বৎসরে আপন সন্তানগণের সহিত মুক্ত হইয়া যাইবে।

দ্বিতীয় বিবরণ 15:1

তুমি সাত বৎসরের শেষে ঋণ ক্ষমা করিবে।

দ্বিতীয় বিবরণ 15:12

তোমার ভ্রাতা অর্থাৎ কোন ইব্রীয় পুরুষ কিম্বা ইব্রীয় স্ত্রীলোক যদি তোমার নিকটে বিক্রীত হয়, এবং ছয় বৎসর পর্য্যন্ত তোমার দাস্যকর্ম্ম করে; তবে সপ্তম বৎসরে তুমি তাহাকে মুক্ত করিয়া আপনার নিকট হইতে বিদায় দিবে।

দ্বিতীয় বিবরণ 15:18

ছয় বৎসর পর্য্যন্ত সে তোমার কাছে বেতনজীবীর বেতন অপেক্ষা দ্বিগুণ দাস্যকর্ম্ম করিয়াছে, এই কারণ তাহাকে মুক্ত করিয়া বিদায় দেওয়া কঠিন মনে করিবে না; তাহাতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল কার্য্যে তোমাকে আশীর্ব্বাদ করিবেন।

দ্বিতীয় বিবরণ 31:10

আর মোশি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, সাত সাত বৎসরের পরে, মোচন বৎসরের কালে,

২ রাজাবলি 4:1

একদা শিষ্য-ভাববাদিগণের মধ্যে এক জনের স্ত্রী ইলীশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন; এখন মহাজন আমার দুইটী সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে।

নেহেমিয়া 5:1

পরে আপনাদের ভ্রাতা যিহূদীদের বিরুদ্ধে প্রজাগণের ও তাহাদের স্ত্রীদিগের মহাক্রন্দন উত্থিত হইল।

নেহেমিয়া 5:8

আর আমি তাহাদিগকে কহিলাম, জাতিগণের কাছে আমাদের যে যিহূদী ভ্রাতৃগণ বিক্রীত ছিল, তাহাদিগকে আমরা সাধ্যানুসারে মুক্ত করিয়াছি; এখন তোমাদের ভ্রাতৃগণকে তোমরাই কি বিক্রয় করিবে? আমাদের কাছে কি তাহাদিগকে বিক্রয় করা হইবে? তাহাতে তাহারা নীরব হইল, কিছু উত্তর করিতে পারিল না।

যিরমিয় 34:8

সিদিকিয় রাজা যিরূশালেমস্থ সমস্ত লোকের সহিত তাহাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।

যিরমিয় 34:10

আর, সমস্ত অধ্যক্ষ ও সমস্ত লোক সম্মত হইয়াছিল; তাহারা এই নিয়মে বদ্ধ হইয়াছিল যে, প্রত্যেক জন আপন আপন দাস দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, আর দাসত্ব করাইবে না; তাহারা সম্মত হইয়া তাহাদিগকে মুক্ত করিয়া বিদায় করিয়াছিল।

যিরমিয় 34:14

‘তোমার কোন ইব্রীয় ভ্রাতা যদি তোমার কাছে বিক্রীত হয়, তবে সপ্তম বৎসরের শেষে তুমি তাহাকে মুক্ত করিবে; সে ছয় বৎসর তোমার দাসত্ব করিলে পর তুমি তাহাকে মুক্ত করিয়া আপনার নিকট হইতে যাইতে দিবে।’ কিন্তু তোমাদের পিতৃপুরুষেরা আমার বাক্যে অবধান করিল না এবং কর্ণপাত করিল না।

মথি 18:25

কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সর্ব্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন।

১ করিন্থীয় 6:20

আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।

Interlinear

Choose Theme