যাত্রাপুস্তক 12:9 · বাংলা বাইবেল
তোমরা তাহার মাংস কাঁচা কিম্বা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও; তাহার মুণ্ড, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ।
Cross references
যাত্রাপুস্তক 12:8
পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশূন্য রুটী ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে।
দ্বিতীয় বিবরণ 16:7
আর তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাহা পাক করিয়া ভোজন করিবে; পরে প্রাতঃকালে আপন তাম্বুতে ফিরিয়া যাইবে।
২ ইতিহাস 35:13
পরে তাহারা বিধিমতে নিস্তারপর্ব্বের বলি অগ্নিতে পাক করিল; আর পবিত্র বলি সকল স্থালীতে, হাঁড়ীতে ও কটাহে পাক করিল, এবং সকল লোককে শীঘ্র শীঘ্র পরিবেষণ করিল।
বিলাপগাথা 1:13
তিনি ঊর্দ্ধলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহা সে সকল পরাভব করিতেছে; তিনি আমার চরণের নিমিত্ত জাল পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করিয়াছেন।