Home Bibles যাত্রাপুস্তক 12:46 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 12:46 · বাংলা বাইবেল

তোমরা এক গৃহমধ্যে তাহা ভোজন করিও; সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না; এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না।

Cross references

গণনা 9:12

তাহারা প্রাতঃকাল পর্য্যন্ত তাহার কিছুই অবশিষ্ট রাখিবে না, ও তাহার কোন অস্থি ভাঙ্গিবে না; নিস্তারপর্ব্বের সমস্ত বিধি অনুসারে তাহারা তাহা পালন করিবে।

গীতসংহিতা 34:20

তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন; তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না।

গীতসংহিতা 34:21

দুষ্টতা দুর্জ্জনকে সংহার করিবে, ধার্ম্মিকের বিদ্বেষিগণ দোষীকৃত হইবে।

যোহন 19:33

কিন্তু তাহারা যখন যীশুর নিকটে আসিয়া দেখিল যে, তিনি মরিয়া গিয়াছেন, তখন তাঁহার পা ভাঙ্গিল না।

যোহন 19:36

কারণ এই সকল ঘটিল, যেন এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়, “তাঁহার একখানি অস্থিও ভগ্ন হইবে না।”

১ করিন্থীয় 12:12

কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ, অনেক হইলেও, এক দেহ হয়, খ্রীষ্টও সেইরূপ।

ইফিষীয় 2:19

অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটীর লোক।

Interlinear

Choose Theme