Home Bibles ☰ Books এস্থার 9:26 · বাংলা বাইবেল
এস্থার 9:26 · বাংলা বাইবেল

তজ্জন্য পূর [গুলিবাঁট] নামানুসারে সেই দুই দিনের নাম পূরীম হইল। অতএব সেই পত্রের সকল কথা প্রযুক্ত, এবং সেই বিষয়ে তাহারা যাহা দেখিয়াছিল, ও তাহাদের প্রতি যাহা ঘটিয়াছিল,

Cross references

গণনা 16:40

উহা ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে হইল, যেন হারোণ বংশজাত ভিন্ন অন্য গোষ্ঠীভূক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোরহের ও তাহার দলের মত না হয়; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন।

এস্থার 3:7

আর সেই বিষয়ে অহশ্বেরশ রাজার দ্বাদশ বৎসরের প্রথম মাসে অর্থাৎ নীষণ মাসে হামনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে ও প্রত্যেক মাসে অদর নামক দ্বাদশ মাস পর্য্যন্ত পূর অর্থাৎ গুলিবাঁট করা হইল।

এস্থার 9:20

পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন, এবং অহশ্বেরশ রাজার অধীন নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে যে সকল যিহূদী থাকিত, তাহাদের কাছে পত্র পাঠাইয়া আজ্ঞা করিলেন,

এস্থার 9:32

আর ইষ্টেরের আজ্ঞায় পূরীম বিষয়ক এই বিধি স্থির হইল, ও তাহা পুস্তকে লিখিত হইল।

ইজেকিয়েল 39:11

আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তাহা সমুদ্রের পূর্ব্বদিক্‌স্থ পথিকদের উপত্যকা; এবং তাহা পথিকদের গতি রোধ করিবে; সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গে-হামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যকা]।

Interlinear

Choose Theme