Home Bibles এস্থার 8:2 · বাংলা বাইবেল
এস্থার 8:2 · বাংলা বাইবেল

পরে রাজা হামন হইতে নীত আপনার অঙ্গুরীয় খুলিয়া মর্দখয়কে দিলেন, এবং ইষ্টের হামনের বাটীর উপরে মর্দখয়কে নিযুক্ত করিলেন।

Cross references

আদিপুস্তক 41:42

পরে ফরৌণ হস্ত হইতে নিজ অঙ্গুরীয় খুলিয়া যোষেফের হস্তে দিলেন, তাঁহাকে কার্পাসের শুভ্র বসন পরিধান করাইলেন, এবং তাঁহার কণ্ঠদেশে সুবর্ণহার দিলেন।

২ শমূয়েল 9:7

দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।

এস্থার 3:10

তখন রাজা আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলিয়া যিহূদীদের শত্রু অগাগীয় হম্মদাথার পুত্র হামনকে দিলেন।

এস্থার 10:2

আর তাঁহার ক্ষমতার ও পরাক্রমের সকল কথা, এবং রাজা মর্দখয়কে যে মহত্ত্ব দিয়া উচ্চপদান্বিত করিয়াছিলেন, তাহার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?

গীতসংহিতা 37:34

সদাপ্রভুর অপেক্ষায় থাক, তাঁহার পথে চল; তাহাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করিবেন; দুষ্টগণের উচ্ছেদ হইলে তুমি তাহা দেখিতে পাইবে।

উপদেশক 2:18

সূর্য্যের নীচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, আমার সেই সমস্ত পরিশ্রমে বিরক্ত হইলাম; কেননা আমার পরবর্ত্তী ব্যক্তির জন্য তাহা রাখিয়া যাইতে হইবে।

উপদেশক 5:13

সূর্য্যের নীচে আমি এই বিষম অনিষ্ট দেখিয়াছি যে, ধনস্বামীর অনিষ্টের জন্যই ধন রক্ষিত হয়;

যিশাইয় 22:19

আমি তোমার পদ হইতে তোমাকে ঠেলিয়া দিব, তোমার স্থান হইতে তোমাকে উপড়াইয়া ফেলা যাইবে।

দানিয়েল 2:48

তখন রাজা দানিয়েলকে মহান্‌ করিলেন, তাঁহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্ত্তা ও বাবিলস্থ সমুদয় বিদ্বান্‌ লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন।

লূক 15:22

কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সব চেয়ে ভাল কাপড়খানি আন, আর ইহাকে পরাইয়া দেও, এবং ইহার হাতে অঙ্গুরী দেও ও পায়ে জুতা দেও;

Interlinear

Choose Theme